আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

উল্লাপাড়ায় কোচের ধাক্কায় অটোভ্যান চালকসহ নিহত ২, আহত ২

  • MIT ERP
  • Update Time : 02:59:57 pm, Monday, 2 November 2026
  • 14

উল্লাপাড়ায় কোচের ধাক্কায় অটোভ্যান চালকসহ নিহত ২, আহত ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঢাকা-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলার পাইকপাড়া গ্রামের পাশে রোববার সন্ধ্যায় একটি অজ্ঞাত যাত্রীবাহী কোচের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে দুজন ভ্যানযাত্রী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন। এই দুর্ঘটনায় নিহতরা হলেন উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে অটোভ্যান চালক হুমায়ন (৬৫) এবং হেমন্তবাড়ী গ্রামের পিন্টু মিয়ার ছেলে সুজন (৩৫)।

আহত দুই ভ্যানযাত্রীকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোচটি অটোভ্যানকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। কোচটি পাবনার দিকে যাচ্ছিল। অটোভ্যানটি উল্লাপাড়া থেকে বালসাবাড়ী যাবার পথে কোচটি পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন লিডার আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাসপাতালে নেবার পথে উল্লিখিত দুজন মারা যান। উল্লাপাড়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, নিহত দুই ব্যক্তির পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক কোচটিকে খুঁজছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কুমিল্লায় প্রবাসীকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগ, প্রাণনাশের হুমকি

উল্লাপাড়ায় কোচের ধাক্কায় অটোভ্যান চালকসহ নিহত ২, আহত ২

Update Time : 02:59:57 pm, Monday, 2 November 2026