আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এভারেস্ট পরিবহনের বাস দুর্ঘটনা, আহত একাধিক

  • MIT ERP
  • Update Time : 02:54:56 pm, Monday, 2 November 2026
  • 15

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এভারেস্ট পরিবহনের বাস দুর্ঘটনা, আহত একাধিক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এভারেস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় একাধিক যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে নিমতলা হাওলাদার ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাওয়া থেকে ঢাকাগামী এভারেস্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাতনামা একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন যাত্রী আহত হন। তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। আহতদের মধ্যে তিনজন গুরুতর আহত হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৭ ডিসেম্বরের মধ্যে হজযাত্রীদের সম্পূর্ণ টাকা পরিশোধের অনুরোধ হাবের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এভারেস্ট পরিবহনের বাস দুর্ঘটনা, আহত একাধিক

Update Time : 02:54:56 pm, Monday, 2 November 2026