আজ সোমবার, ২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক, ১৪৩৩ | ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৫৫%

দেশের বাজারে সোনার দাম বাড়াল বাজুস

  • MIT ERP
  • Update Time : 01:56:16 pm, Monday, 2 November 2026
  • 18

দেশের বাজারে সোনার দাম বাড়াল বাজুস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বেড়েছে। আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস জানিয়েছে, সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ায় নতুন দাম ঠিক করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা আগের দিন ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ প্রবল রূপ নিয়ে আজ রাতে অন্ধ্র প্রদেশে আঘাত হানতে পারে

দেশের বাজারে সোনার দাম বাড়াল বাজুস

Update Time : 01:56:16 pm, Monday, 2 November 2026