আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে পাচারের কথা জানাল জাতিসংঘ

  • MIT ERP
  • Update Time : 01:17:54 pm, Wednesday, 28 October 2026
  • 27

বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে পাচারের কথা জানাল জাতিসংঘ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিকদের বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগের উদ্দেশ্যে পাচার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন। সেখানে জবরদস্তিমূলকভাবে তাঁদের সামরিক চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করার প্রমাণ পেয়েছে কমিশন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এরকম অনেক বাংলাদেশিকে পরে পাঠানো হয়েছে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে।

জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ৪৮টি দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগের ঘটনা তদন্ত করে ২৯টি দেশের ক্ষেত্রে প্রতারণা বা জবরদস্তির প্রমাণ মিলেছে। তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কাসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ।

প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন মাধ্যমে নিরাপত্তাকর্মী, গাড়িচালক, নির্মাণশ্রমিক ও কারখানার কর্মী হিসেবে ভালো বেতনের চাকরির প্রস্তাব দেয়া হতো। পরে এদের অনেকেই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে নিহত, আহত, বন্দী কিংবা নিখোঁজ হয়েছেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নর আমাকাওয়া কাজুহিকোর বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার আলোচনা

বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে পাচারের কথা জানাল জাতিসংঘ

Update Time : 01:17:54 pm, Wednesday, 28 October 2026