আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক, ১৪৩৩ | ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

কক্সবাজারে নলকূপের মাটি খুঁড়তেই বের হলো আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • MIT ERP
  • Update Time : 11:37:31 am, Tuesday, 27 October 2026
  • 27

কক্সবাজারে নলকূপের মাটি খুঁড়তেই বের হলো আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালংয়ের ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে মাটির নিচ থেকে আগুন বের হওয়ার ঘটনা ঘটেছে। আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনো আগুন জ্বলছে।

প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করছি। এদিকে ঘটনাস্থলের কাছেই একটি পাঁচ তারকা হোটেলে কাজ করেন স্থানীয় যুবক সাদ্দাম হোসেন। তিনি বলেন, যেখানে আগুন বের হচ্ছে, তার পাশের ঘরেই আমরা কয়েকজন হোটেলকর্মী থাকি। হঠাৎ মাটি থেকে আগুন জ্বলতে দেখে খুব ভয় পেয়েছি। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসেছেন।

উখিয়া পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, আগুনের শিখা বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু

কক্সবাজারে নলকূপের মাটি খুঁড়তেই বের হলো আগুন, ১৫ কিমি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Update Time : 11:37:31 am, Tuesday, 27 October 2026