আজ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক, ১৪৩৩ | ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

আজ রাতে ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান: কীভাবে ও কখন দেখবেন

  • MIT ERP
  • Update Time : 01:19:07 pm, Monday, 26 October 2026
  • 14

আজ রাতে ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান: কীভাবে ও কখন দেখবেন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আজ সোমবার রাতে প্রদান করা হবে ২০২৬ ব্যালন ডি’অর। লন্ডনের প্যালাডিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ফুটবলের ব্যক্তিগত সেরা এই পুরস্কারের বিজয়ীর নাম প্রকাশ করা হবে। প্রথমবারের মতো যুক্তরাজ্যের মাটিতে ফুটবলের এই মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৯৫৬ সালে প্রথমবার ব্যালন ডি’অর বিজয়ী ইংল্যান্ডের স্ট্যানলি ম্যাথিউসকে সম্মান জানাতেই মূলত এবার যুক্তরাজ্যে পুরস্কার বিতরণী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ব্যালন ডি’অর কর্তৃপক্ষ।

তা ব্যালন ডি’অর অনুষ্ঠান কখন শুরু হবে? বাংলাদেশ থেকেই বা কীভাবে দেখা যাবে এই প্রোগ্রাম?

বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে লালগালিচায় তারকাদের উপস্থিতি। এটি চলবে প্রায় দেড়ঘণ্টা। এরপর রাত ২টায় শুরু হবে ব্যালন ডি’অরের মূল অনুষ্ঠান। এবারের অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করবেন ফ্রান্স ও আর্সেনালের সাবেক স্ট্রাইকার থিয়েরি অঁরি এবং ক্রীড়া সাংবাদিক কেট স্কট। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন মার্কিন র‍্যাপার ফ্রেঞ্চ মন্টানা ও ইংল্যান্ডের গায়িকা জর্জা স্মিথ।

মূল অনুষ্ঠান রাত ২টায় শুরু হলেও অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবচেয়ে আকাঙ্ক্ষিত পুরস্কার, ছেলেদের ব্যালন ডি’অর বিজয়ীর নাম জানা যাবে। সেই নাম জানতে প্রায় ভোর ৪টা বেজে যেতে পারে!

উত্তেজনায় ভরপুর এই অনুষ্ঠানটি বাংলাদেশের কোনো টিভি চ্যানেল সরাসরি দেখাবে না। তবে বাংলাদেশ থেকে অফিসিয়ালি দুটি উপায়ে দেখা যাবে এটি। প্রথমত, ডিএজেডএন অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে। দ্বিতীয়ত, ব্যালন ডি’অরের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে।

শুধু মূল অনুষ্ঠানই নয়, এ দুটি উপায়ে অনুষ্ঠান শুরুর আগের রেড কার্পেটে তারকাদের উপস্থিতিও দেখা যাবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এল ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে এমবাপ্পের ‘সেঞ্চুরি’, ছাড়িয়ে গেলেন মেসিকে

আজ রাতে ব্যালন ডি’অর প্রদান অনুষ্ঠান: কীভাবে ও কখন দেখবেন

Update Time : 01:19:07 pm, Monday, 26 October 2026