আজ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
১২ কার্তিক, ১৪৩৩ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৫১%

আটক যুবককে ভাতিজা বানিয়ে অপপ্রচারের প্রতিবাদ এমপি ইজ্জত উল্লাহর

  • MIT ERP
  • Update Time : 12:34:06 pm, Monday, 26 October 2026
  • 26

আটক যুবককে ভাতিজা বানিয়ে অপপ্রচারের প্রতিবাদ এমপি ইজ্জত উল্লাহর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

খুলনায় এক তরুণীর সঙ্গে আটক হওয়া যুবককে নিজের ভাতিজা বলে প্রচারের মাধ্যমে সম্মানহানির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।

গত রোববার (২৫ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। ফেসবুক পোস্টে সংসদ সদস্য লিখেছেন, আপনাদের দোয়া ও সমর্থনে আমি ১০৫ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম, খুলনায় এক যুবক নারীর সঙ্গে আটক হয়েছেন।

ওই যুবককে আমার ভাতিজা হিসেবে প্রচার করে আমার সম্মানহানির চেষ্টা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমি সচেতন দেশবাসীকে স্পষ্টভাবে জানাতে চাই, উক্ত যুবক আমার ভাতিজা নন। তাই এ বিষয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়াতে এবং বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ জানাচ্ছি। ’ উল্লেখ্য, গত রোববার (২৫ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন মুজগুন্নি আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় অপরিচিত এক তরুণীর প্রবেশকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে মোনতাসিম বিল্লাহ (২১) ও এক তরুণীকে আটক করে থানায় নিয়ে যায়। জানা গেছে, আটক মোনতাসিম কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পড়াশোনার পাশাপাশি ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তালা উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম ফারুকের ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আটক দুজনকে সোমবার (২৬ অক্টোবর) আদালতে পাঠানোর কথা রয়েছে। তবে তদন্তের স্বার্থে তরুণীর পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ত্রিশ বছর পূর্তিতে সিনেমা ও অ্যালবাম আনছে ব্যান্ড ভাইকিংস

আটক যুবককে ভাতিজা বানিয়ে অপপ্রচারের প্রতিবাদ এমপি ইজ্জত উল্লাহর

Update Time : 12:34:06 pm, Monday, 26 October 2026