আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ৩১%

রামপুরায় পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা, মাদকসহ আটক ২

  • MIT ERP
  • Update Time : 07:11:08 pm, Friday, 23 October 2026
  • 18

রামপুরায় পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা, মাদকসহ আটক ২

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর রামপুরায় ট্রাফিক পুলিশের চেকপোস্টে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ধাক্কা দিয়ে পালানোর চেষ্টার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল ৮টার দিকে ডিআইটি রোডে বেটার লাইফ হাসপাতালের সামনে ওয়াপদা রোড ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।

এ সময় ওই দুজনের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে হেরোইনসদৃশ পদার্থের ১ হাজার ৩৯টি পুরিয়া উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, রামপুরা ব্রিজ থেকে মালিবাগগামী একটি টিভিএস অ্যাপাচি মোটরসাইকেলকে কাগজপত্র যাচাইয়ের জন্য থামার সংকেত দেওয়া হয়। এ সময় মোটরসাইকেলটি দুই পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে এক পুলিশ সদস্য মোটরসাইকেলটি ধরে থামাতে সক্ষম হন।

পুলিশের ভাষ্য, মোটরসাইকেলের চালক মানিক (৩০) ও আরোহী আলী (২৯) হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। তাঁদের ধাওয়া করলে তাঁরা একটি ধারালো অস্ত্র দিয়ে পুলিশ সদস্যদের আঘাতের চেষ্টা করেন। পরে পুলিশ সদস্যরা তাঁদের আটক করেন।

পুলিশ আরও জানিয়েছে, আটক মানিকের বাড়ি উত্তর মুগদার মসজিদ গলি এলাকায় এবং আলীর বাড়ি উত্তর মুগদার ঝিলপাড় এলাকায়। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ১৯৫ সদস্যের নতুন কমিটি গঠন

রামপুরায় পুলিশকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা, মাদকসহ আটক ২

Update Time : 07:11:08 pm, Friday, 23 October 2026