আজ শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
৮ কার্তিক, ১৪৩৩ | ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ১৮%

পাঁচ বছর পর কারাবন্দি অং সান সুচির সঙ্গে কথা হলো ছেলের

  • MIT ERP
  • Update Time : 11:16:09 am, Friday, 23 October 2026
  • 13

পাঁচ বছর পর কারাবন্দি অং সান সুচির সঙ্গে কথা হলো ছেলের

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাঁচ বছরেরও বেশি সময় পর ছেলে কিম অ্যারিসের সঙ্গে ফোনে কথা বলেছেন মিয়ানমারের কারাবন্দি সাবেক নেত্রী অং সান সুচি। বৃহস্পতিবার এ তথ্য জানান তার ছেলে।

মিয়ানমারের সামরিক-সমর্থিত প্রেসিডেন্টের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, লন্ডনে মিয়ানমার দূতাবাসের মাধ্যমে ফোনে কথা হয় মা ও ছেলের।

এ সময় সুচি ও কিমের ফোনে কথা বলার আলাদা ছবিও প্রকাশ করা হয়।

ফেসবুকে দেয়া এক বিবৃতিতে কিম অ্যারিস বলেন, মায়ের কণ্ঠ আবার শুনতে পারা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবে একটি ফোনালাপ নিয়মিত পারিবারিক যোগাযোগের বিকল্প নয় বলে মন্তব্য করেন তিনি।

সু চিসহ মিয়ানমারের সব রাজনৈতিক বন্দির অবিলম্ব ও নিঃশর্ত মুক্তিও দাবি করেন কিম অ্যারিস। ৮১ বছর বয়সী সুচি ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে আটক রয়েছেন। এরপর পাঁচ বছরেরও বেশি সময় ধরে মায়ের সঙ্গে সরাসরি কথা বলতে পারেননি কিম।

এর আগে, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের পাঠানো বই ও চিঠি সুচির কাছে পৌঁছে দেওয়ার ছবিও প্রকাশ করে মিয়ানমার।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

গাজীপুরে আসামি ধরে ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় পুলিশ ও বিএনপি নেতা নিহত

পাঁচ বছর পর কারাবন্দি অং সান সুচির সঙ্গে কথা হলো ছেলের

Update Time : 11:16:09 am, Friday, 23 October 2026