আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

৪৯ বছরে পদার্পণ করল নান্দনিক নাট্য সম্প্রদায়

  • MIT ERP
  • Update Time : 04:25:05 am, Tuesday, 20 October 2026
  • 22

৪৯ বছরে পদার্পণ করল নান্দনিক নাট্য সম্প্রদায়

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

১৬ অক্টোবর ১৯৭৭ সাল; জনাকয়েক তারুণ্যের উচ্ছ্বাসে জন্ম নেয় নান্দনিক নাট্য সম্প্রদায়। নাটকের মাধ্যমে সমাজ জীবনের প্রতিচ্ছবি দর্শকদের সামনে তুলে ধরে দর্শক মনকে আন্দোলিত করার দৃঢ় প্রত্যয়ে প্রত্যয়ী নান্দনিক।

এ বছর নান্দনিক নাট্য সম্প্রদায় ৪৯ বছর পূর্ণ করছে। এ উপলক্ষে আগামী ২২ ও ২৩ অক্টোবর ২০২৬, দুই দিনব্যাপী ‘৪৯ বছর পূর্তি উৎসব’-এর আয়োজন করতে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আয়োজিত এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য ব্যক্তিত্বগণ। উৎসব প্রসঙ্গে নান্দনিক নাট্য সম্প্রদায়ের সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বলেন, নান্দনিক বাংলাদেশের মঞ্চনাটকের অন্যতম ঐতিহ্যবাহী একটি সংগঠন।

নানা চড়াই-উৎরাই পেরিয়ে আমরা ৪৯ বছরের এই দীর্ঘ পথ অতিক্রম করেছি। নান্দনিক চেতনা জাগ্রত হোক, তোমার আমার সবার প্রাণে এই প্রতিপাদ্য নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রার অংশীদার হতে চাই। ২২ অক্টোবর বিকেল ৫:৩০ উদ্বোধনী অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭:৩০ প্রদর্শিত হবে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত মঞ্চনাটক ‘নৃপতি’।

২৩ অক্টোবর সন্ধ্যা ৬টা নৃপতি এবং সন্ধ্যা ৭:৩০ সোহেল রানা বয়াতি নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’ প্রদর্শিত হবে। নান্দনিক সভাপতি আ. মা. ম. হাসানুজ্জামান বলেন, নাটকের মাধ্যমে সমাজ জীবনের সকল জটিলতাকে ছিন্ন করে সুস্থ ও সৎ নাট্যচর্চার ক্ষেত্র সৃষ্টি করা আমাদের কর্তব্য। আমাদের এই ৪৯ বছর পূর্তি উৎসব মুহূর্তে অভিনন্দন জানাচ্ছিÑ দর্শক ও শুভানুধ্যায়ীদের।

তাদের অকুণ্ঠ সহযোগিতা আমাদের প্রযোজনাসমূহকে মঞ্চে নিয়ে আসতে সাহায্য করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অ্যান্ড্রয়েড ফোনের র‌্যাম বাড়াতে যা করবেন

৪৯ বছরে পদার্পণ করল নান্দনিক নাট্য সম্প্রদায়

Update Time : 04:25:05 am, Tuesday, 20 October 2026