শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির ৯৪তম সভা সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতী শামছুদ্দীন জিয়া।
সভায় অন্যদের মধ্যে শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য মুফতি মো. আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন। তাছাড়া সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং শরীয়াহ্ সেক্রেটারিয়েটের প্রধান মো. আবুল বাশার উপস্থিত ছিলেন।





















