আজ বুধবার, ২১ অক্টোবর ২০২৬
৫ কার্তিক, ১৪৩৩ | ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

সৌদি আরবের কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ

  • MIT ERP
  • Update Time : 04:01:06 am, Tuesday, 20 October 2026
  • 23

সৌদি আরবের কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। কপি হাতে আসার পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ এসব কথা জানান।

শামা ওবায়েদ বলেন, ‘২০২৩ সালে অভিযুক্তদের আটক করে সৌদি আরবের পুলিশ। এ সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেনি। রায়ের কপি হাতে এলে তাদের পরিচয় ও দুজনের মধ্যে কি সম্পর্ক ছিল তা জানা যাবে।’

এর আগে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে দুদেশের তথ্য আদান-প্রদানে ঘাটতি রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি জানান।

হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনা আমলের যত চোর আছে দেশকে অস্থিতিশীল করতে যুক্ত, তাদের বিচারের আওতায় আনা হবে।’

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ভারতে বসে কি মন্তব্য করছে তা নিয়ে প্রতিক্রিয়া দেওয়াটা কালক্ষেপণ।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

অ্যান্ড্রয়েড ফোনের র‌্যাম বাড়াতে যা করবেন

সৌদি আরবের কাছে রায়ের কপি চেয়েছে বাংলাদেশ: শামা ওবায়েদ

Update Time : 04:01:06 am, Tuesday, 20 October 2026