আজ সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
৪ কার্তিক, ১৪৩৩ | ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

শারদীয় দুর্গাপূজা: টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

  • MIT ERP
  • Update Time : 12:47:06 pm, Monday, 19 October 2026
  • 8

শারদীয় দুর্গাপূজা: টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রম। একই সময়ে বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনও।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় মোট পাঁচ দিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। ছুটির কারণে ব্যাংকিং সেবায় যেন দীর্ঘ বিরতি তৈরি না হয়, সে জন্য গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক খোলা রাখা হয়েছিল।

ওই দিন অন্যান্য স্বাভাবিক কর্মদিবসের মতোই ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। তবে পূজার ছুটিতে সব ধরনের ব্যাংকিং সেবা পুরোপুরি বন্ধ থাকবে না। আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার স্বার্থে সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলোতে সীমিত পরিসরে সেবা চালু থাকবে। এ ছাড়া বন্দর ও কাস্টমস এলাকায় আমদানি-রপ্তানিসংক্রান্ত জরুরি কাজ নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থানীয় প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। অন্যদিকে, ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় একই সময়ে দেশের দুই শেয়ারবাজারেও কোনো লেনদেন হবে না। ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে শেয়ারবাজারের লেনদেন ও নিষ্পত্তি প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে যুক্ত থাকায় এ বিরতি কার্যকর থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কাঙ্ক্ষিত বিষয়টি খুঁজে না পাওয়ায় দুঃখ প্রকাশ

শারদীয় দুর্গাপূজা: টানা ৫ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন

Update Time : 12:47:06 pm, Monday, 19 October 2026