আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
৩ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৪°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

  • MIT ERP
  • Update Time : 11:53:58 am, Sunday, 18 October 2026
  • 13

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ১৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি। শনিবার (১৭ অক্টোবর) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মধ্যের চর এলাকা থেকে আসামিবিহীন এসব মদ উদ্ধার করা হয়।

জানা গেছে, জামালপুর-৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা ১০৭৮ সীমান্তের কাছে মধ্যের চর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক উদ্ধারের ঘটনায় রোববার সকালে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নারায়ণগঞ্জের সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলার আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ

জামালপুর সীমান্তে ৩৫ বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

Update Time : 11:53:58 am, Sunday, 18 October 2026