আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩২°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড

  • MIT ERP
  • Update Time : 09:59:48 am, Sunday, 18 October 2026
  • 14

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চাঁদপুর পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে দুই জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এই সময় জেলেদের হেফাজতে থাকা ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ১০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

রোববার (১৮ অক্টোবর) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। তিনি বলেন, সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত অভয়াশ্রম এলাকার আনন্দ বাজার, লালপুর, কাচিকাটা, হরিণা ও বহরিয়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মা ইলিশ শিকার করায় হাতেনাতে দুই জেলেকে আটক করা হয়। তাদের ১৩ দিন করে কারাদণ্ড এবং ৪০০ টাকা করে জরিমানা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। তিনি আরও বলেন, জব্দ কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করলেন প্রধানমন্ত্রী

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদণ্ড

Update Time : 09:59:48 am, Sunday, 18 October 2026