আজ রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক, ১৪৩৩ | ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ০%

চট্টগ্রাম প্রেসক্লাব ও এপিক হেলথ কেয়ারের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত

  • MIT ERP
  • Update Time : 12:00:26 am, Sunday, 18 October 2026
  • 11

চট্টগ্রাম প্রেসক্লাব ও এপিক হেলথ কেয়ারের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সকল সদস্য ও তাদের নির্ভরশীল সদস্যরা এপিক হেলথ কেয়ারের বিশেষায়িত চিকিৎসাসেবা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং সমন্বিত স্বাস্থ্যসেবা বিশেষ সুবিধার মাধ্যমে গ্রহণ করতে পারবেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিপত্রে এপিক হেলথ কেয়ারের পক্ষে স্বাক্ষর করেন এক্সিকিউটিভ ডাইরেক্টর টি এম হান্নান, ডাইরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মো. জসিম উদ্দিন, ডিজিএম (অপারেশন) ডা. সৌমেন পালিত ও ডেপুটি ম্যানেজার (কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ডিং) মো. ইমতেয়াজ শানু এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষে স্বাক্ষর করেন সভাপতি জাহিদুল করিম কচি, সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর টি এম হান্নান, ডাইরেক্টর (বিজনেস ডেভেলপমেন্ট) মো. জসিম উদ্দিন, ডিজিএম (অপারেশন) ডা. সৌমেন পালিত ও ডেপুটি ম্যানেজার (কর্পোরেট বিজনেস এন্ড ব্র্যান্ডিং) মো. ইমতেয়াজ শানু।

অনুষ্ঠানে প্রেস ক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন, অর্থ সম্পাদক আবুল হাসনাত, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম, সাইফুল ইসলাম শিল্পী, আরিচ আহমদ শাহ। এসময় আরও বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মাহবুবুল মাওলা রিপন, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আহবায়ক মোহাম্মদ আজাদ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, এই চুক্তির মাধ্যমে এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এর ফলে প্রেস ক্লাবের সদস্যরা আরও সহজে উন্নত, নির্ভরযোগ্য ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন। একইসঙ্গে উভয় প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কক্সবাজারে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু, আটজনই জবি শিক্ষার্থীর স্বজন

চট্টগ্রাম প্রেসক্লাব ও এপিক হেলথ কেয়ারের মধ্যে কর্পোরেট স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত

Update Time : 12:00:26 am, Sunday, 18 October 2026