আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫০%

অটোমেশন পদ্ধতি চালু: প্রথম ধাপে বদলি হলেন ৯৫ চিকিৎসক

  • MIT ERP
  • Update Time : 02:16:16 pm, Thursday, 15 October 2026
  • 16

অটোমেশন পদ্ধতি চালু: প্রথম ধাপে বদলি হলেন ৯৫ চিকিৎসক

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারি হাসপাতালের চিকিৎসকদের বদলি ও পদায়নে তদবির ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে চালু হলো অটোমেশন পদ্ধতি। প্রথম পর্যায়ে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে আধুনিক অটোমেশন পদ্ধতিতে বদলি করা হয়।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, পর্যায়ক্রমে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়কে অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হবে।

এ ছাড়া ৫ বছরের বেশি বয়সীদের হামের টিকার আওতায় আনার বিষয়ে সরকার ভাবছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকদের চাকরির মেয়াদ, ডিগ্রি, নিজ বাড়ি এবং ব্যক্তিগত চয়েসের ওপর ভিত্তি করে তৈরি ম্যাট্রিক্স ও অ্যালগরিদমের মাধ্যমে পদায়ন করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে চলে আসা বদলি বাণিজ্য ও তদবির সংস্কৃতির অবসান ঘটবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, ২০২৩ সালের তুলনায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুর হার চার ভাগের এক ভাগে নেমে এসেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে জাহের আলভীর আবেগঘন স্ট্যাটাস

অটোমেশন পদ্ধতি চালু: প্রথম ধাপে বদলি হলেন ৯৫ চিকিৎসক

Update Time : 02:16:16 pm, Thursday, 15 October 2026