আজ বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
৩০ আশ্বিন, ১৪৩৩ | ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৫০%

আয়কর আদায়ে শীর্ষে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস: এমপি দিপু

  • MIT ERP
  • Update Time : 02:33:55 pm, Thursday, 15 October 2026
  • 14

আয়কর আদায়ে শীর্ষে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস: এমপি দিপু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জমি রেজিস্ট্রেশনের মাধ্যমে সরকারের আয়কর আদায়ে দেশের অন্যতম শীর্ষ অবস্থানে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস। গত পাঁচ বছরে এ অফিসের মাধ্যমে সরকার প্রায় দুই হাজার কোটি টাকা আয়কর পেয়েছে।

শুধু গত বছরই আদায় হয়েছে প্রায় ৫০০ কোটি টাকা। এমন তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু। তিনি বলেন, এত বড় কর্মযজ্ঞ পরিচালিত হলেও রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের অবকাঠামোগত অবস্থা নাজুক। এখানে পর্যাপ্ত জনবল নেই। এ অবস্থার উন্নয়নে তিনি অফিসের জন্য একটি কমপ্লেক্স ভবন নির্মাণের আশ্বাস দেন।

বিগত দিনের কার্যক্রমের সমালোচনা করে এমপি দিপু বলেন, অতীতে এ অফিসকে ঘিরে শুধু লুটপাট করা হয়েছে। অনেক জায়গায় জমি রেজিস্ট্রেশন বন্ধ রাখা হয়েছে। আবাসন কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে মানুষের পৈতৃক ভিটেমাটি। রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা ও মুজিবুর রহমান, মিল্ক ভিটার সহসভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, রূপগঞ্জ সদর ইউনিয়নের প্রশাসক নুর নবী ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ইকরার জন্মদিনে ক্ষমা চেয়ে জাহের আলভীর আবেগঘন স্ট্যাটাস

আয়কর আদায়ে শীর্ষে রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস: এমপি দিপু

Update Time : 02:33:55 pm, Thursday, 15 October 2026