আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

পটিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, টাকা দাবি করলে কঠোর ব্যবস্থা

  • MIT ERP
  • Update Time : 08:11:20 pm, Wednesday, 14 October 2026
  • 9

পটিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, টাকা দাবি করলে কঠোর ব্যবস্থা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের পটিয়ায় ফ্যামিলি কার্ড প্রকল্পের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা অবৈধভাবে অর্থ দাবি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ এনামুল হক এনাম।

বুধবার (১৪ অক্টোবর) সকালে উপজেলার জিরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কোটার পাড়া গ্রামে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় তথ্য সংগ্রহের কাজে নিয়োজিত সুপারভাইজারদের হাতে আধুনিক ট্যাব তুলে দেন সংসদ সদস্য। পরে তিনি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন এবং এর অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় নির্বাচনের সময় জনগণকে ফ্যামিলি কার্ড দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছিল, এ কার্যক্রমের মধ্য দিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ শুরু হয়েছে। প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করতে সঠিক ও নির্ভুল তথ্য সংগ্রহ করতে হবে। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের নাম ব্যবহার করে তাঁর দলের কোনো নেতাকর্মী কিংবা তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা কেউ অবৈধভাবে টাকা দাবি করলে তাঁকে ছাড় দেওয়া হবে না।

সংশ্লিষ্ট ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। সংসদ সদস্য আরও বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে কেউ অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করলে তাঁকে শনাক্ত করতে হবে এবং এ বিষয়ে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। যেকোনো অনিয়মের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, উপজেলায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে।

পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। নির্ভুল তথ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি পটিয়ার বাসিন্দাদের তথ্য সংগ্রহকারীদের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান। একই সঙ্গে ভুল বা অসত্য তথ্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলওয়ার হোসেন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোরে শ্রমিক লীগ নেতার নাতির ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত

পটিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, টাকা দাবি করলে কঠোর ব্যবস্থা

Update Time : 08:11:20 pm, Wednesday, 14 October 2026