আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৩০%

দুই দিনের সফরে বাউফলে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

  • MIT ERP
  • Update Time : 12:44:00 am, Wednesday, 14 October 2026
  • 7

দুই দিনের সফরে বাউফলে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পটুয়াখালীর বাউফলে দুই দিনের সফরে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান এমপি। আগামী বুধবার (১৪ অক্টোবর) থেকে তার এ সফর শুরু হওয়ার কথা রয়েছে।

১৪ ও ১৫ অক্টোবর দুই দিনের সফরে তিনি স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ পরিদর্শন করবেন বলে জানা গেছে। প্রাপ্ত সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বরিশাল থেকে বাউফলের উদ্দেশে রওনা হবেন সেলিমা রহমান। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন বাউফলের কৃতী সন্তান ও বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাঁশরী।

সফরসূচিতে আরও উল্লেখ রয়েছে, বাউফলে অবস্থানকালে তিনি সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবনে রাত্রিযাপন করবেন। সেখানে তাঁর বিশ্রাম ও খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এ বিষয়ে বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম তালুকদার বলেন, সেলিমা রহমান এমপি দুই দিনের সফরে বাউফলে আসবেন। সফরকালে তিনি সরকারি কর্মকর্তাদের ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ধুলিয়া এলাকায় তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ পরিদর্শন করবেন।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসায় রাত্রিযাপন, খাওয়া ও বিশ্রাম করবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী জিয়া সৈনিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুই দিনের সফরে বাউফলে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

Update Time : 12:44:00 am, Wednesday, 14 October 2026