আজ বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন, ১৪৩৩ | ০২ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২১%

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, লুট ১৫ ভরি স্বর্ণালংকার

  • MIT ERP
  • Update Time : 04:40:41 pm, Tuesday, 13 October 2026
  • 23

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, লুট ১৫ ভরি স্বর্ণালংকার

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি এলাকায় অবসরপ্রাপ্ত এএসআই বেলাল হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন (৬০), মৃত কাজিম উদ্দীন মন্ডলের ছেলে। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বেলাল হোসেন জানান তিনি ও তাঁর স্ত্রী ছেলের বাসায় বেড়াতে ঢাকায় গিয়েছিলেন। এ সময় বাসাটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায়। সোমবার সকালে বেলাল হোসেন ও তাঁর স্ত্রী বাড়িতে ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষি ব্যাংকে সমাবেশ ও র‍্যালি

ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, লুট ১৫ ভরি স্বর্ণালংকার

Update Time : 04:40:41 pm, Tuesday, 13 October 2026