আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

যশোরে পূর্বশত্রুতার জেরে কৃষককে দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

  • MIT ERP
  • Update Time : 02:50:44 am, Tuesday, 13 October 2026
  • 9

যশোরে পূর্বশত্রুতার জেরে কৃষককে দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যশোরের মনিরামপুরে পূর্বশত্রুতার জেরে কামরুজ্জামান (৫০) নামে এক কৃষককে দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) উপজেলার শ্যামকুড় মাঠে এ ঘটনা ঘটে। আহত কামরুজ্জামান কাশিপুর গ্রামের মৃত শমসের আলী দফাদারের ছেলে।

তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহতের ভাই আসাদুল ইসলাম জানান, সোমবার বেলা ১১টার দিকে কামরুজ্জামান শ্যামকুড় মাঠে যান। এ সময় পূর্বশত্রুতার জেরে কাশিপুর গ্রামের মাসুম, হাসিবসহ আরও ৩ থেকে ৪ জন তার ওপর হামলা চালান। প্রথমে তাকে বেধড়ক মারধর করা হয়। পরে দা ও চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার ভাইকে হত্যার চেষ্টা ঘটনায় থানায় মামলা করবেন বলেও জানান আসাদুল। হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. বিচিত্র মল্লিক জানান, অতিরিক্ত রক্তক্ষরণে কামরুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যশোরে পূর্বশত্রুতার জেরে কৃষককে দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরে পূর্বশত্রুতার জেরে কৃষককে দা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

Update Time : 02:50:44 am, Tuesday, 13 October 2026