আজ মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
২৮ আশ্বিন, ১৪৩৩ | ০১ জমাদিউল আউয়াল ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৬°C
সর্বোচ্চ: ৩৭°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ২%

চুয়াডাঙ্গা সীমান্তে ৪ পিস স্বর্ণের বারসহ আটক ১

  • MIT ERP
  • Update Time : 01:35:21 pm, Monday, 12 October 2026
  • 20

চুয়াডাঙ্গা সীমান্তে ৪ পিস স্বর্ণের বারসহ আটক ১

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চুয়াডাঙ্গার জীবননগরে ৪ পিস স্বর্ণের বারসহ মোঃ সেলিম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জীবননগর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গয়েশপুর যাত্রী ছাউনি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মো. সেলিম জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সরদার পাড়ার মো. বাবর আলীর ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন গয়েশপুর বিওপির কর্মরত হাবিলদার মো. ইছাব্বর আলীর নেতৃত্বে একটি বিশেষ টহলদল গয়েশপুর যাত্রী ছাউনিতে অভিযান চালায়। এ সময় স্বর্ণ বহনের সন্দেহে মো. সেলিমকে আটক করা হয়। পরে মহেশপুর ব্যাটালিয়ন সদর থেকে সহকারী পরিচালক মো. মুন্সি ইমদাদুর রহমান ঘটনাস্থলে পৌঁছালে তার উপস্থিতিতে আটক ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে চার পিস স্বর্ণের বার, যার প্রাথমিক ওজন প্রায় ৫০০.৭৬ গ্রাম বলে উল্লেখ করা হয়েছে এবং একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়। বিজিবি জানায়, আটক ব্যক্তিকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

চুয়াডাঙ্গা সীমান্তে ৪ পিস স্বর্ণের বারসহ আটক ১

Update Time : 01:35:21 pm, Monday, 12 October 2026