আজ সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৬ আশ্বিন, ১৪৩৩ | ২৯ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩৩°C
সর্বোচ্চ: ৩৬°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬%

টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার নতুন বিশ্ব রেকর্ড

  • MIT ERP
  • Update Time : 09:03:26 am, Monday, 12 October 2026
  • 14

টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার নতুন বিশ্ব রেকর্ড

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইন্দোরে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তিনি মাত্র ১ হাজার ২৪টি বল খেলেছেন।

এর মধ্য দিয়ে দ্রুততম ২ হাজার রান করার রেকর্ডটি নিজের করে নিয়েছেন এই বাঁহাতি ব্যাটার। ম্যাচটিতে ৩০ বলে ৬৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক। এর আগে ১ হাজার ১৬৪ বলে ২ হাজার টি-টোয়েন্টি রান পূর্ণ করে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন ভারতের আরেক ব্যাটার সূর্যকুমার যাদব। তাঁর সেই কীর্তি ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন অভিষেক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এদিন মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করেন অভিষেক।

এর ফলে ক্যারিবীয়দের বিপক্ষে টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় দ্রুততম ফিফটি করার কৃতিত্ব অর্জন করেন তিনি। ২ হাজার রানের মাইলফলকে পৌঁছাতে ম্যাচের আগে তাঁর প্রয়োজন ছিল মাত্র ৩৩ রান। ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ২ হাজার রানের ক্লাবে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলও। চলতি বছরও ব্যাট হাতে দুর্দান্ত সময় পার করছেন অভিষেক।

নানা চ্যালেঞ্জের মধ্যেও ৩২ ম্যাচে ২৯.৭০ গড় এবং ২০৬.৫০ স্ট্রাইক রেটে তাঁর সংগ্রহ ৯২১ রান। এ সময়ে একটি সেঞ্চুরির পাশাপাশি আটটি অর্ধশতক করেছেন তিনি। এ বছর এখন পর্যন্ত ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন অভিষেক। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে যৌথভাবে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডও এখন তাঁর দখলে।

এ ছাড়া টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম ছয় ওভারের মধ্যেই ৫০ বা তার বেশি রান করার কৃতিত্ব সপ্তমবারের মতো দেখিয়েছেন অভিষেক। এই বিশেষ কীর্তিতে অন্য কোনো ব্যাটার দুইবারের বেশি সফল হতে পারেননি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর হাজীগঞ্জে ভূমি কর্মচারী বরখাস্ত

টি-টোয়েন্টিতে অভিষেক শর্মার নতুন বিশ্ব রেকর্ড

Update Time : 09:03:26 am, Monday, 12 October 2026