আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

হরমুজের কাছে তেলবাহী জাহাজে গুলি, প্রাণে বাঁচলেন ৭ বাংলাদেশি নাবিক

  • MIT ERP
  • Update Time : 08:36:06 am, Sunday, 11 October 2026
  • 19
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে হরমুজে প্রবেশের আগে গাল্ফ অব ওমানে এ হামলা চালায় মার্কিন যুদ্ধ জাহাজ।

জাহাজটিতে সাত বাংলাদেশি, মিয়ানমারের ৫ এবং ১৪ জন চীনা নাবিক রয়েছেন।

জাহাজে থাকা নাবিকদের সাথে কথা বলে জানা গেছে, ৩ লাখ টন ধারণ ক্ষমতার তেলবাহী জাহাজটি সিংগাপুর থেকে হরমুজ প্রনালী হয়ে ইরাকে যাওয়ার কথা ছিল। তবে জাহাজটি হরমুজে প্রবেশের আগে ওমান উপসাগরের কাছে হামলার শিকার হয়।

হামলার পর নাবিকরা দ্রুত জাহাজটিকে পিছিয়ে নিয়ে যায়। এসময় ডেকে অবস্থান করায় বেঁচে যান নাবিকেরা। তবে কয়েকশ রাউন্ড গুলির আঘাতে ক্ষতিগ্রস্ত হয় এমটি ফেলি। এ নিয়ে জাহাজের নাবিকদের মধ‍্যে আতঙ্ক দেখা দেয়।

জাহাজ এমটি ফেলিতে অবস্থানকারী বেলাল উদ্দিন নামের এক বাংলাদেশি বলেন, হরমুজ প্রণালীর কাছাকাছিতে আমরা অগ্রসর হচ্ছিলাম। ইউএস নেভি শিপ থেকে আমাদের কল করা হয়েছিল, কিন্তু আমাদের জাহাজ থেকে কোনো রিপ্লাই দেওয়া হয় নাই। এ তারা আমাদের জাহাজকে লক্ষ্য করে তারা গুলি ছোড়ে। এতে ভাগ্যক্রমে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদি বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

হরমুজের কাছে তেলবাহী জাহাজে গুলি, প্রাণে বাঁচলেন ৭ বাংলাদেশি নাবিক

Update Time : 08:36:06 am, Sunday, 11 October 2026