আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২

  • MIT ERP
  • Update Time : 08:14:01 am, Sunday, 11 October 2026
  • 15
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সৌদি আরবের কিং খালিদ বিমানবন্দরে হুতিদের হামলায় দুই বাংলাদেশিসহ নিহত হয়েছে ১২ জন। আহত হয়েছে অন্তত ৩০৯ জন। নিহতদের মধ্যে মার্কিন নাগরিক রয়েছে জানিয়ে নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া নিহতের তালিকায় রয়েছে সৌদি আরব, মিশর, জর্ডান, ফিলিস্তিন ও সুদানের নাগরিকরা। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

হামলার পর বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এরইমধ্যে হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একইসাথে বিমান চলাচলকারী সংস্থাগুলোকে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার না করার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

তবে পবিত্র নগরী মক্কা ও মদিনার আকাশসীমাকে লক্ষ্যবস্তু না করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এর আগে গত এক সপ্তাহে রিয়াদের বিমানবন্দরে আরও দুবার হামলা চালায় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

সৌদি বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

সৌদির বিমানবন্দরে হুতিদের হামলা: দুই বাংলাদেশিসহ নিহত ১২

Update Time : 08:14:01 am, Sunday, 11 October 2026