আজ রবিবার, ১১ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৮ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৫°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৫°C
বৃষ্টির সম্ভাবনা: ২৫%

দীর্ঘ সাত বছর পর নতুন মৌলিক গান নিয়ে ফিরলেন কুসুম শিকদার

  • MIT ERP
  • Update Time : 02:29:37 am, Sunday, 11 October 2026
  • 14
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দীর্ঘ সাত বছরের নীরবতা ভেঙে অবশেষে নতুন মৌলিক গান নিয়ে শ্রোতা-দর্শকদের মাঝে হাজির শোবিজের বহুমুখী প্রতিভার অধিকারী তারকা কুসুম শিকদার। সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত নতুন একক গান ও মিউজিক ভিডিও প্রবল ঘোর।

গানটির কথা লিখেছেন কুসুম সিকদার নিজেই। এর সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী। এতে কুসুমের সঙ্গে মডেল হয়েছেন শের শাহ রাসেল। আর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন পরিচালক নকুল সরকার। জানা গেছে, ২০২০ সালে করোনাকালীন স্থবিরতার মাঝেই গানটির অডিও রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছিল। দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে গানটি কুসুম শিকদারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়।

অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও কুসুম শিকদারের রয়েছে দারুণ গ্রহণযোগ্যতা। তার সবশেষ একক গান ‘নেশা’ মুক্তি পেয়েছে ২০১৭ সালে। সেই মিউজিক ভিডিওটি তুমুল আলোড়ন তৈরি করেছিল। এরপর আর নতুন কোনো মৌলিক গানে তাকে পাওয়া যায়নি। দীর্ঘ সাত বছর পর ‘প্রবল ঘোর’ দিয়ে সেই অপেক্ষার অবসান ঘটালেন তিনি। গান দিয়েই কুসুম শিকদারের ক্যারিয়ার শুরু হয়েছিল।

অ্যালবামও বের করেছিলেন। নতুন গান নিয়ে উচ্ছ্বসিত কুসুম। তিনি বলেন, ‘গানটি অনেক দিন আগেই তৈরি করা হয়েছিল। সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম। “প্রবল ঘোর” একটি মেলো-রক ঘরানার গান। শ্রোতারা এতে এক নতুন কুসুম শিকদারকে খুঁজে পাবেন। গানটির কথা ও গায়কিতে যেমন ভিন্নতা আছে, তেমনি এর ভিডিও তৈরিতেও আমরা কোনো কমতি রাখিনি। আশা করছি, দীর্ঘ বিরতির এই উপহার শ্রোতাদের ভালো লাগবে।

’ শুধু গানেই নয়, গানটির উচ্চাঙ্গের মিউজিক ভিডিওতে কুসুম শিকদারের উপস্থিতি ও ফ্যাশন স্টেটমেন্ট দর্শকমহলে বেশ প্রশংসিত হচ্ছে। বরাবরের মতোই নিজের কাজের মান ধরে রেখে সংগীতাঙ্গনে তার এই প্রত্যাবর্তন বেশ ইতিবাচক সাড়া ফেলছে। এর আগে কাজী নজরুল ইসলামের হেরা হতে হেলে দুলে এবং রবীন্দ্রনাথের তুমি কোন কাননের ফুল গেয়ে প্রশংসা পেয়েছেন কুসুম।

পাশাপাশি গান দুটির মিউজিক ভিডিও বেশ সাড়া ফেলে দর্শকমহলে। ‘শরতের জবা’র দুই বছর পর পরিচালক হিসেবে দ্বিতীয় সিনেমা নিয়ে আসছেন কুসুম শিকদার। নাম এখনো চূড়ান্ত করেননি। তবে গল্প চূড়ান্ত করেছেন। এখন চলছে চিত্রনাট্যের কাজ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে শুটিং করবেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দীর্ঘ সাত বছর পর নতুন মৌলিক গান নিয়ে ফিরলেন কুসুম শিকদার

Update Time : 02:29:37 am, Sunday, 11 October 2026