আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩১°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৩°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিক সমিতি ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • MIT ERP
  • Update Time : 02:26:57 pm, Saturday, 10 October 2026
  • 15
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে জ্বালানি তেলের মজুত, পরিবহন, বিপণন ও সুষ্ঠু সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে আজ (১০ অক্টোবর) শনিবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। সভায় চুয়াডাঙ্গা জেলার পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের বর্তমান মজুত পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা, পরিবহন ও বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের কাছে নির্বিঘ্নে জ্বালানি তেল পৌঁছে দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ, কালোবাজারি, অতিরিক্ত মূল্যে বিক্রয় এবং বিপণনে যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে সংশ্লিষ্ট পেট্রোল পাম্প মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সরকার নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রয়, মজুত ও বিক্রির সঠিক হিসাব সংরক্ষণ এবং সরবরাহ ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠু রাখতে জেলা পুলিশ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অনিয়ম, অবৈধ মজুত বা কালোবাজারির তথ্য পাওয়া গেলে তা প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মতবিনিময় সভায় পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার বিষয়ে তাদের মতামত ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

এ সময় সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সভায় চুয়াডাঙ্গা জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং চুয়াডাঙ্গা পেট্রোল পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেওয়ার আগেই আটক ইউটিউবার ধ্রুব রাঠি

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিক সমিতি ও পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : 02:26:57 pm, Saturday, 10 October 2026