আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় তিন দশক পর অনুষ্ঠিত হলো হা-ডু-ডু ফাইনাল, চ্যাম্পিয়ন বড়টিয়া

  • MIT ERP
  • Update Time : 12:03:40 pm, Saturday, 10 October 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তিন দশক পর মানিকগঞ্জের ঘিওর উপজেলার সিংজুরী ইউনিয়নের আশাপুর বাজারে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার ফাইনাল। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে আশাপুর বাজার মাঠে অনুষ্ঠিত এ খেলাকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

ফাইনালে বীরসিংজুরী স্পোর্টিং ক্লাবকে (০-২) পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বড়টিয়া ইউনিয়নের সোনালী ক্লাব। আশাপুর, সড়কঘাটা ও চরবিনোরড়া গ্রামের বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ খেলা দেখতে দুপুর থেকেই মাঠে জড়ো হন বিভিন্ন বয়সী মানুষ। একপর্যায়ে দর্শকে ভরে যায় মাঠের চারপাশ। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ-পাল্টা আক্রমণ, কৌশল ও দক্ষতায় দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়ে উচ্ছ্বাস।

পুরো মাঠ পরিণত হয় উৎসবের মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের জ্যেষ্ঠ সহসভাপতি মো. মাসুদুর রহমান মাসুদ। খেলার উদ্বোধন করেন সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু। বিশেষ অতিথি ছিলেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সহসভাপতি মো. খালেক শিকদার, ঘিওর উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল আলীম খান মনোয়ার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শওকত আলী খান, সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল কাদেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিংজুরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম রেজা। আয়োজকেরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন। মোবাইল ফোন ও প্রযুক্তিনির্ভর বিনোদনের বিস্তারে মাঠের খেলাধুলায় তরুণদের অংশগ্রহণ কমছে। এ ধরনের উদ্যোগ তরুণদের মাঠমুখী করার পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণেও ভূমিকা রাখবে।

হা-ডু-ডু বাংলাদেশের জাতীয় খেলা। একসময় গ্রামের মাঠ, হাটবাজার ও খোলা জায়গায় এ খেলা ঘিরে মানুষের ব্যাপক সমাগম হতো। পাড়া-মহল্লা কিংবা এক গ্রামের সঙ্গে অন্য গ্রামের প্রতিযোগিতা ছিল গ্রামীণ বিনোদনের অন্যতম অনুষঙ্গ। তবে আধুনিক বিনোদনের বিস্তারে অনেক এলাকায় ঐতিহ্যবাহী খেলাটি হারিয়ে যেতে বসেছে। খেলার প্রধান আয়োজক ও সিংজুরী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রিপন বলেন, দীর্ঘ বছর পর আশাপুর বাজারে আবারও হা-ডু-ডু খেলার আয়োজন করা হয়েছে।

মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের নির্দেশনায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ খেলাকে মানুষের মধ্যে ফিরিয়ে আনতে উদ্যোগটি নেওয়া হয়েছে। এ আয়োজন স্থানীয় বাসিন্দাদের মধ্যে খেলাটিকে ঘিরে নতুন করে আগ্রহ তৈরি করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কোটালীপাড়ায় পোস্টার টাঙানোর সময় ধারালো ছুরিসহ যুবক আটক

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় তিন দশক পর অনুষ্ঠিত হলো হা-ডু-ডু ফাইনাল, চ্যাম্পিয়ন বড়টিয়া

Update Time : 12:03:40 pm, Saturday, 10 October 2026