আজ শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৩°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৯%

বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা সৃষ্টি ও সমাজকে নষ্ট করা : এমপি খোকন তালুকদার

  • MIT ERP
  • Update Time : 11:51:59 am, Saturday, 10 October 2026
  • 13
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

দেশে এমন একটি বিরোধী দল তৈরি হয়েছে, যাদের মূল লক্ষ্যই হলো প্রতিটি ক্ষেত্রে কীভাবে অরাজকতা সৃষ্টি করা যায় এবং সমাজকে নষ্ট করা যায়—এমন মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ ভবনে অবস্থিত সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের সামনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় খোকন তালুকদার বলেন, বিরোধী দল ফুটপাতে বেশি দোকান বসলে যেমন প্রতিবাদ করে, তেমনি জনস্বার্থে ফুটপাত হকারমুক্ত ও পরিষ্কার করা হলেও এর বিরোধিতা করে প্রতিবাদ শুরু করে। তাদের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, প্রতিটি ক্ষেত্রেই অরাজকতা সৃষ্টির প্রবণতা দেখা যাচ্ছে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, বিআরবি চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী, মাদারীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু প্রান্তোস মন্ডল, কালকিনি উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামা প্রসাদ পাল, সাধারণ সম্পাদক প্রমথ মন্ডলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সুধীজন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

কোটালীপাড়ায় পোস্টার টাঙানোর সময় ধারালো ছুরিসহ যুবক আটক

বিরোধীদলের মূল লক্ষ্য অরাজকতা সৃষ্টি ও সমাজকে নষ্ট করা : এমপি খোকন তালুকদার

Update Time : 11:51:59 am, Saturday, 10 October 2026