আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

  • MIT ERP
  • Update Time : 09:54:22 am, Thursday, 8 October 2026
  • 20
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) গোয়ার নিজ বাসভবনে সকাল ৫টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

হাসপাতাল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গোয়ার বাসভবনে বৃহস্পতিবার (৮ অক্টোবর) তাকে অচেতন অবস্থায় পাওয়া যায় অভিনেতাকে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তবে চিকিৎসায় কোনো সাড়া পাওয়া যায়নি। সকাল ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়। নানা পাটেকরের আসল নাম বিশ্বনাথ পাটেকর।

১৯৫১ সালের ১ জানুয়ারি মহারাষ্ট্রের মুরুদ-জঞ্জিরায় জন্ম তার। দীর্ঘ অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসংখ্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালক ও লেখক হিসেবেও কাজ করেছেন। ‘পারিন্দা’, ‘ক্রান্তিবীর’, ‘অ্যাব তাক ছাপ্পান’, ‘নটসম্রাট’সহ বিভিন্ন সিনেমায় তার অভিনয় দর্শকদের কাছে বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

অভিনয়ের জন্য তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও ফিল্মফেয়ার পুরস্কারও পেয়েছেন। ২০২৬ সালেও তাকে ‘ও’ রোমিও’ ও ‘সুবেদার’-এর মতো সিনেমায় দেখা গেছে। বর্ষীয়ান এই অভিনেতার মৃত্যুর খবরে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চবির মেস ও কটেজ এলাকায় ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন অভিযান

বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই

Update Time : 09:54:22 am, Thursday, 8 October 2026