আজ শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩২°C
সর্বনিম্ন: ২৪°C
বৃষ্টির সম্ভাবনা: ৯৮%

রাজধানীর ভাটারায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 12:21:06 pm, Friday, 9 October 2026
  • 15
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর ভাটারা থানার সাঈদনগরে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে নাঈম (২৩) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) ভোর ৬টার দিকে সাঈদনগর বড় মসজিদের পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।

পরে সকাল ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত নাঈম বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবার নাম মোস্তাফিজুর রহমান। তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। বর্তমানে তিনি ভাটারা থানার সাঈদনগর এলাকার ১২ নম্বর রোডের ২২ নম্বর বাসায় থাকতেন।

নিহতের সহপাঠী মাজহারুল জানান, শুক্রবার সকালে দ্বিতীয় তলার বারান্দা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হন নাঈম। পরে খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফরাজি হাসপাতাল এবং পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সকাল ৯টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক চিকিৎসকের বরাত দিয়ে নাঈমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রাজধানীর ভাটারায় বহুতল ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

Update Time : 12:21:06 pm, Friday, 9 October 2026