আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

জ্বরাক্রান্ত স্ত্রীকে দিয়ে পরোটা তৈরি নিয়ে বিতর্কের মুখে মুখ খুললেন অভিনেতা মুকিত

  • MIT ERP
  • Update Time : 02:08:29 pm, Wednesday, 7 October 2026
  • 11
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা ও মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর বিষয়টিকে ভালোবাসার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।

তবে অভিনেতার দাবি, তাঁর সেই বক্তব্যটি খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে এবং সেটি তুলে ধরে অহেতুক সমালোচনা করা হচ্ছে। নিজের অবস্থান পরিষ্কার করে মুকিত বলেন, ‘এগুলো সব বাড়াবাড়ি! আমার মন্তব্য কাটিং করেছে।’

সাংবাদিকতার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলে এই অভিনেতা বলেন, ‘বিষয়টা নিয়ে একটু বাড়াবাড়ি করেছে ওরা। আসলে কেন যে এমন সাংবাদিকতা করে আমি বুঝি না, আমার মাথায় আসে না। আমি তো ২৬ বছরের সংসার নিয়ে ওইভাবে কখনও বলিনি। কথা তো এরকম ছিল না।’

বিতর্কের কারণে মানসিকভাবে বেশ চাপে আছেন—এমনটা উল্লেখ করে অভিনেতা বলেন, ‘আমি আসলে মেন্টালি খুব ডিস্টার্ব আছি। রাতে ঠিকমতো ঘুমাতেও পারিনি।’

ভক্তদের নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘ভক্তরা আমাকে খুবই ভালোবাসে। কিন্তু হঠাৎ করে এভাবে কেন সমালোচনা করছেন, বুঝতে পারছি না। দেখি আমি চ্যানেলে কথা বলব।’

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে কিছু কথা বলেছিলেন মুকিত জাকারিয়া। এরইমধ্যে সেই ভিডিওর ৯ মিনিট ২৩ সেকেন্ডের একটি ক্লিপ সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি অসুস্থ স্ত্রীর কাছে পরোটা খেতে চাওয়ার ঘটনা বর্ণনা করেন।

সাক্ষাৎকারে মুকিতের কাছে জানতে চাওয়া হয় যে, গভীর রাতে শুটিং শেষ করে বাসায় ফিরলে তখনও কি আপনার স্ত্রী গরম ভাত নিয়ে বসে থাকেন? জবাবে অভিনেতা বলেন, ‘‘একশ পার্সেন্ট বসে থাকে। একবার নরসিংদীতে শুটিং শেষ করে প্রচণ্ড শীতের মধ্যে ভোর ৪টার দিকে বাসায় ফিরি। তখন আমার স্ত্রীর ১০২-১০৩ ডিগ্রি জ্বর। স্ত্রীকে বললাম, ‘আমার ভীষণ ক্ষুধা লেগেছে, পরোটা খাব।’ অসুস্থতার কথা না বলে সে গরম পরোটা ও মাংস তৈরি করে খাওয়ায়।”

এর আগে, স্ত্রীর সঙ্গে দীর্ঘ ২৬ বছর এক ছাদের নিচে থাকার রহস্য জানতে চাইলে মুকিত বলেন, ‘স্বামী-স্ত্রীর মধ্যে বোঝাপড়া থাকতে হবে। একজনের যদি অন্যজনের প্রতি সম্মান থাকে, তাহলে যেকোনো সংসার ২০০ বছর টিকে যাবে। আমাদের মধ্যে সম্মান আছে দেখেই এত বছর সংসার টিকে আছে।’

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আধুনিক পাঁচ যন্ত্রপাতি নিয়ে পায়রা বন্দরে ভিড়ল চীনের ‘ফান ঝৌ-৬’ জাহাজ

জ্বরাক্রান্ত স্ত্রীকে দিয়ে পরোটা তৈরি নিয়ে বিতর্কের মুখে মুখ খুললেন অভিনেতা মুকিত

Update Time : 02:08:29 pm, Wednesday, 7 October 2026