আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩৫°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

রাজশাহীর বাগমারায় নাগা বাজার-মৌলভী ভিটা সড়কের সংস্কারকাজ শুরু

  • MIT ERP
  • Update Time : 12:14:03 pm, Wednesday, 7 October 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অবশেষে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটছে রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউনিয়নের কাতিলা গ্রামের নাগা বাজার-মৌলভীভিটা সড়কে। প্রায় ১ হাজার ২০০ মিটার গুরুত্বপূর্ণ এ সড়কের সংস্কারকাজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

এতে স্থানীয় প্রায় ৩ হাজার মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। নাগা বাজার থেকে উত্তরে মৌলভীভিটা পর্যন্ত বিস্তৃত এ সড়কটি কাতিলা ও আশপাশের এলাকার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। স্থানীয় বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা, কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত, চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন।

দীর্ঘদিন ধরে সড়কটির অবস্থা ছিল অত্যন্ত নাজুক। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা, পানি ও জলাবদ্ধতার কারণে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। রোগী, গর্ভবতী নারী, শিশু, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন প্রয়োজনেও স্থানীয়দের নানা সমস্যার মুখোমুখি হতে হতো। সড়কটির দুরবস্থা নিয়ে গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে দৈনিক রূপালী বাংলাদেশে প্রকাশিত প্রতিবেদনে কাতিলা এলাকার প্রায় ৩ হাজার মানুষের দুর্ভোগ, সড়কের বেহাল অবস্থা এবং সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছিল।

পরবর্তীতে গত ২৭ জুলাই ২০২৬ তারিখেও রূপালী বাংলাদেশে ‘বেহাল সড়কে অবরুদ্ধ জীবন’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে সড়কটির দুরবস্থা ও মানুষের ভোগান্তির বিষয়টি আবারও উঠে আসে। ধারাবাহিকভাবে প্রকাশিত এসব প্রতিবেদনে সড়কটির বাস্তব পরিস্থিতি ও স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির চিত্র তুলে ধরা হয়েছিল। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের জন্য সড়কের সংস্কারকাজ শুরু হওয়াকে স্থানীয়রা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন।

যোগীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম মাজেদুল ইসলাম সোহাগ বলেন, আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। দীর্ঘদিন ধরে এই সড়কটি এলাকার মানুষের দুর্ভোগের কারণ হয়ে ছিল। এখন সংস্কারকাজ শুরু হয়েছে, তখন সবচেয়ে বড় আনন্দ হচ্ছে— এলাকাবাসীর দীর্ঘদিনের কষ্টের অবসানের একটি বাস্তব পদক্ষেপ শুরু হয়েছে। আমি আশা করি, কাজটি ভালোভাবে সম্পন্ন হলে কাতিলা ও মৌলভীভিটা এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে।

তিনি আরও বলেন, সড়কটির গুরুত্ব বিবেচনায় নিয়ে স্থানীয় মানুষের সুবিধার জন্য এর উন্নয়ন প্রয়োজন ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সহযোগিতায় কাজটি শুরু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। সড়কটির সংস্কারকাজ এগিয়ে নিতে বাগমারা উপজেলার সংসদ সদস্য ডা. আব্দুল বারী এবং বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সংশ্লিষ্ট পর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেছেন এবং প্রয়োজনীয় যোগাযোগ ও সমন্বয়ে ভূমিকা রেখেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের উদ্যোগ ও সমন্বয়ের মধ্য দিয়ে সংস্কারকাজ বাস্তবায়নের পর্যায়ে এসেছে বলে এলাকাবাসী মনে করছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী তোড়া বলেন, দীর্ঘদিন ধরে এই সড়কটি নিয়ে আমাদের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। বিশেষ করে বর্ষার সময় চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ত। বর্তমানে এই সড়কের সংস্কারকাজ শুরু হওয়ায় আমরা খুবই স্বস্তি পেয়েছি।

আশা করছি, কাজটি দ্রুত ও ভালোভাবে শেষ হলে প্রায় ৩ হাজার মানুষের দীর্ঘদিনের কষ্টের অবসান হবে। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি সংস্কার হলে কাতিলার পাশাপাশি মৌলভীভিটা, গোপীনাথপুর, বংগ্রাম, নকোপাড়া, ভাঙ্গনদী, শান্তিপুর, বীরকুৎসা, বাজেকোলা ও আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। কৃষিপণ্য বাজারজাতকরণ, শিক্ষার্থীদের যাতায়াত, রোগীদের চিকিৎসাকেন্দ্রে নেওয়া এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এলাকাবাসীর প্রত্যাশা, সংস্কারকাজটি যথাযথ মান বজায় রেখে দ্রুত সম্পন্ন হবে এবং সড়কটি দীর্ঘস্থায়ী ও চলাচল উপযোগী করে গড়ে তোলা হবে। তাদের মতে, দৈনিক রূপালী বাংলাদেশের ধারাবাহিক প্রতিবেদনে যে জনদুর্ভোগের চিত্র ও সড়ক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছিল, আজকের সংস্কারকাজ শুরু হওয়া সেই দীর্ঘদিনের সমস্যার সমাধানে একটি দৃশ্যমান অগ্রগতি।

প্রায় ৩ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কমার পাশাপাশি নাগা বাজার–মৌলভীভিটা সড়কের উন্নয়ন হলে স্থানীয় শিক্ষা, চিকিৎসা, কৃষি, যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে বলে আশা করছেন এলাকাবাসী।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মেসির বিদায়ী ম্যাচে এনসোর কান্না ও স্কালোনির আবেগের বহিঃপ্রকাশ

রাজশাহীর বাগমারায় নাগা বাজার-মৌলভী ভিটা সড়কের সংস্কারকাজ শুরু

Update Time : 12:14:03 pm, Wednesday, 7 October 2026