আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

মেসির বিদায়ী ম্যাচে এনসোর কান্না ও স্কালোনির আবেগের বহিঃপ্রকাশ

  • MIT ERP
  • Update Time : 01:01:43 pm, Wednesday, 7 October 2026
  • 9
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ শেষে বাঁধ ভাঙল আবেগের। তৈরি হলো আবেগ, অশ্রু আর ভালোবাসার এক মহাকাব্য। বেনিনকে ৩-০ গোলে হারানোর পর ম্যাচ শেষে যখন বিদায়ী ভাষণ দিচ্ছিলেন মেসি, তখন গ্যালারি ও মাঠজুড়ে বইছিল কান্নার রোল।

ক্যামেরায় দেখা গেল, অঝোরে কাঁদছেন এনসো ফার্নান্দেস। আবেগহীন বলে খ্যাত লিওনেল স্কালোনিও নিজেকে আর ধরে রাখতে পারেননি। এনসোর সেই কান্না থামেনি মেসির বক্তব্যের শেষেও। ম্যাচ শেষে দেওয়া সাক্ষাৎকারে নিজের আবেগাপ্লুত এই তারকা বলেন, ‘খুবই আবেগঘন একটি দিন, সত্যি বলতে অনেক মিশ্র অনুভূতি কাজ করছে। আমি আশা করি লিও এটি উপভোগ করেছে, আমরা তাকে খুব মিস করব।

’ মেসিকে নিয়ে আর্জেন্টিনাকে চারটি বড় শিরোপা জিতিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ২০২১ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকা। মেসির বিদায়বেলায় তাই আবেগহীন বলে পরিচিত স্কালোনির চোখেও দেখা গেল জল। কাঁদতে কাঁদতেই বললেন, ‘আমার চোখে জল আসছে, কারণ এই মুহূর্তে আমার মাথার ভেতর অনেক কিছু ঘুরছে।

তাকে আর দেখতে না পাওয়াটা কষ্টের হবে। ’ স্কালোনি আরও বলেন, ‘আমি কখনো ভাবিনি, ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হতে পারব। এটা সত্যিই স্বপ্নপূরণের মতো ছিল। তার সঙ্গে থাকার সুযোগ দেওয়ার জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। যে খেলোয়াড় তাঁর অসাধারণ প্রতিভা দিয়ে অসম্ভব ম্যাচে জয় সম্ভব করে দিতে পারত, সেই খেলোয়াড়টি এখন আর আপনার সাথে নেই।

আমরা এখন তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করছি। এই প্রক্রিয়া চলবে। কিন্তু মেসিকে পাশে পাওয়ার যে অনুভূতি, সেটার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

১০ এয়ারবাস কিনতে আজ ফ্রান্সের সাথে চুক্তি করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

মেসির বিদায়ী ম্যাচে এনসোর কান্না ও স্কালোনির আবেগের বহিঃপ্রকাশ

Update Time : 01:01:43 pm, Wednesday, 7 October 2026