আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩৪°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা পেল দারুণ সুখবর

  • MIT ERP
  • Update Time : 12:23:49 pm, Wednesday, 7 October 2026
  • 10
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আবেগে ভরা একটি রাতের পর আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি। মনুমেন্তালে বেনিনের বিপক্ষে দল জিতেছে ৩-০ গোলে। এই ম্যাচে মেসি প্রথমে গোল করিয়েছেন আরেক অবসরে যাওয়া কিংবদন্তি নিকলাস ওতামেন্দিকে।

এরপর নিকো পাজ তার পাস থেকে করেছেন গোল। শেষে পেনাল্টি থেকে করেছেন শেষ গোলটা। বিদায়টা রাঙিয়েছেন ভালোভাবেই। ম্যাচ শেষে কোচ লিওনেল স্কালোনি মেসিকে ছাড়া দলের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। আর্জেন্টিনাকে বড় এক সুখবরও দিয়েছেন তিনি। নিজের থাকা নিয়ে তিনি একটি ইঙ্গিত দেন। স্কালোনি বলেন, ‘সব ঠিক থাকলে আমি কোচ হিসেবে থাকব। মেসি যে ইতিহাস রেখে যাচ্ছেন, তা অসাধারণ।

আমি এটা নিয়েই থাকব। খেলার মাঠে এর মতো আর কিছু হবে না। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ। ’ স্কালোনির চুক্তি ডিসেম্বরে শেষ হচ্ছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন তাকে আরেকটি বিশ্বকাপ চক্রের জন্য রাখতে চায়। তবে স্কালোনি শুধু বলেছেন, এ নিয়ে ‘এখনো নতুন কোনো খবর নেই’। মেসিকে ছাড়া পথ যে কঠিন হবে, তা মানছেন কোচ। তিনি বলেন, ‘এটা কঠিন হবে, মেসি নিজেই আজ সেটা বলেছেন।

গত কয়েক বছরে আমরা যা দেখেছি, তা স্বাভাবিক নয়। কঠিন সময় আসতে পারে। আমরা তা মোকাবিলা করতে সক্ষম। নতুন ও তরুণ খেলোয়াড়েরা আমাদের অনেক কিছু দেবে। কিন্তু মেসিকে পাশে পাওয়ার অনুভূতি অতুলনীয়। এটা অন্য কিছুর সঙ্গে তুলনা করা খুব কঠিন। মানুষকে বোঝানোও কঠিন। এটা নিজে অনুভব করতে হয়। আমরা যতই ভালো দল গড়ি, এই অনুভূতির সঙ্গে তার তুলনা চলে না।

’ তিনি আরও বলেন, ‘নতুন যেসব ছেলে উঠে আসছে, তাদের নিয়ে আমরা দারুণ একটি দল গড়তে পারি। কিন্তু ওই আভা আমি জীবনে আর দেখিনি। মেসি যা তৈরি করেন, তা আর থাকবে না। আমরা নতুন উপায় খুঁজব, তবে সেই অনুভূতি থাকবে না। তাকে পাশে পাওয়াটা অবিশ্বাস্য ছিল। এখন আমাদের তাকে ছাড়াই এগোতে হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

পাঁচবিবিতে যৌথ অভিযানে সিরাপসহ আটক ২

মেসির বিদায়ের পর আর্জেন্টিনা পেল দারুণ সুখবর

Update Time : 12:23:49 pm, Wednesday, 7 October 2026