আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২২ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
২৮°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৫%

লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলায় নারীসহ আহত ৪

  • MIT ERP
  • Update Time : 12:31:14 pm, Wednesday, 7 October 2026
  • 16
Monzu-Info-Tech
Monzu-Info-Tech

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলার ঘটনায় নারীসহ উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। এ ঘটনায় মারধর, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং সুপারি লুটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার চরমোহনা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আতর আলী কোম্পানি বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন আয়েশা বেগম, পারভীন বেগম, কলেজ শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস নিপা ও তৌহির হোসেন। বুধবার (৭ অক্টোবর) সকালে ভুক্তভোগী আয়েশা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, শ্রমিকদের নিয়ে নিজেদের ক্রয় করা সুপারি বাগানে সুপারি পাড়তে গেলে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি দেলোয়ার হোসেন বাবুলের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা করেন।

এ সময় তাকে, পারভীন বেগম ও জান্নাতুল ফেরদৌসকে মারধর করা হয়। পরে তাদের কাছ থেকে স্বর্ণালংকার ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার পাশাপাশি বাগান থেকে সুপারি লুট করা হয় বলে অভিযোগ করেন তিনি। পারভীন বেগম অভিযোগ করে বলেন, হামলাকারীরা তার মাথায় আঘাত করেন এবং গলা চেপে ধরে হত্যার চেষ্টা করেন। এ সময় তার গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়।

একইভাবে আয়েশা বেগমের গলায় থাকা চেইন ও লকেটসহ প্রায় এক ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি। এ ঘটনায় আয়েশার মেয়েকেও মারধর করে দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে। ফাতেহা বেগম অভিযোগ করেন, সুপারি বাগান থেকে প্রায় ১০ কাউন সুপারি পেড়ে বস্তায় ভরে নিয়ে যাওয়া হয়েছে। এ ছাড়া পারভীনের গলায় থাকা ৮ আনা ওজনের চেইন, আয়েশার গলায় থাকা চেইন ও লকেটসহ প্রায় এক ভরি স্বর্ণালংকার এবং মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন দেলোয়ার হোসেন বাবুল। তিনি বলেন, ‘আমি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নই। আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ’ অভিযুক্ত রাজু হোসেন বলেন, ‘আমার বাবাকে তারা কুপিয়ে জখম করেছে। উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। ‘ রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূইয়া বলেন, ‘এ বিষয়ে মামলা হয়েছে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আদালতের নির্দেশে চাঁদপুরের আলোচিত সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলায় নারীসহ আহত ৪

Update Time : 12:31:14 pm, Wednesday, 7 October 2026