আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

কক্সবাজার সমুদ্রসৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 05:58:49 pm, Tuesday, 6 October 2026
  • 13

কক্সবাজার সমুদ্রসৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামের এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার এলাকার ফাতেমা তুজ জোহরা মহিলা মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। স্বজনদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন তিনি। সৈকতে জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত বীচকর্মী মাহবুব আলম বলেন, সীমা আক্তার ইজিবাইকে করে সৈকতের দিকে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ তার পরনের ওড়না ইজিবাইকের চাকায় পেঁচিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও বীচকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নিহত নারীর মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্বজনদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

মানিকগঞ্জের ঘিওরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু

কক্সবাজার সমুদ্রসৈকতে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু

Update Time : 05:58:49 pm, Tuesday, 6 October 2026