আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩০°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৭৫%

শারদীয় দুর্গাপূজা: মাঠে নামছে ডিএমপির বিশেষ ইউনিট

  • MIT ERP
  • Update Time : 06:21:53 pm, Tuesday, 6 October 2026
  • 10

শারদীয় দুর্গাপূজা: মাঠে নামছে ডিএমপির বিশেষ ইউনিট

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

শারদীয় দুর্গাপূজা ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পূজামণ্ডপে নিয়মিত পুলিশের পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কুইক রেসপন্স টিম, ক্রাইম সিন ভ্যান ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট প্রস্তুত থাকবে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা-সংক্রান্ত সভায় এসব তথ্য জানান ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। ডিএমপি কমিশনার বলেন, বর্তমান সরকারের সময়ে প্রথমবারের মতো হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তাই এবারের উৎসব ঘিরে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে ডিএমপি। ঢাকা মহানগর এলাকার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, মহালয়া থেকে দুর্গাপূজা ও প্রতিমা বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে। প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে।

পাশাপাশি মণ্ডপের ইনচার্জরা শরীরে সংযুক্ত ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপের নিরাপত্তায় পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে এসব ইউনিট মাঠে কাজ করবে। পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, নিজ নিজ পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পূজা কমিটির সদস্যদেরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

পূজা কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক ও দর্শনার্থীদের ওপর নজর রাখার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করতে অনুরোধ করেন ডিএমপি কমিশনার। তিনি আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর, আনন্দঘন, নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে উদ্‌যাপিত হবে।

সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মো. আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলামসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জনগণের কাছে নিরাপদ খাদ্য পৌঁছানোই আমাদের মূল লক্ষ্য: খাদ্যমন্ত্রী

শারদীয় দুর্গাপূজা: মাঠে নামছে ডিএমপির বিশেষ ইউনিট

Update Time : 06:21:53 pm, Tuesday, 6 October 2026