আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক স্থগিত করল লাওস

  • MIT ERP
  • Update Time : 01:24:48 pm, Tuesday, 6 October 2026
  • 11

বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক স্থগিত করল লাওস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন এবং শ্রমিক শ্রেণির ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস। দেশটির সিদ্ধান্ত অনুযায়ী, এই স্থগিতাদেশ আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এর আওতায় ১ সেপ্টেম্বর থেকে নতুন শ্রমিক নিয়োগ-সংক্রান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। লাওসে কর্মসংস্থানের উদ্দেশ্যে যেতে আগ্রহীদের এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে ভুয়া চাকরির প্রস্তাব বা ভিসার প্রলোভনে পড়ে কাউকে অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর একটি নির্দেশনা জারি করে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া এবং ওয়ার্ক পারমিট দেওয়ার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। পাশাপাশি বাংলাদেশিদের জন্য শ্রমিক শ্রেণির ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে।

লাওসের এই ভিসা স্থগিতের বিষয়টি থাইল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রতারণা এড়াতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে ভুয়া ভিসা, মিথ্যা চাকরির নিশ্চয়তা কিংবা অনুমোদনহীন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার না হতে সম্ভাব্য কর্মীদের সতর্ক করা হয়েছে।

কোনো চাকরির প্রস্তাব গ্রহণ বা ভিসার বিষয়ে অর্থ প্রদান কিংবা প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আগে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের মাধ্যমে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

আগাম ঘোষণা ছাড়াই কিউ-ক্যাশ নেটওয়ার্কের ৩০ ব্যাংকের কার্ড ও এটিএম সেবা বন্ধ, বিপাকে গ্রাহকেরা

বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক স্থগিত করল লাওস

Update Time : 01:24:48 pm, Tuesday, 6 October 2026