আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

নয়াপল্টনে এসি মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

  • MIT ERP
  • Update Time : 01:37:18 pm, Tuesday, 6 October 2026
  • 13

নয়াপল্টনে এসি মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর নয়াপল্টনে এসি মেরামত করার সময় কম্প্রেসর বিস্ফোরণে জীবন বর্মন (২৫) নামের এক এসি মেকানিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নয়াপল্টনের ১১/১ নম্বরের ‘এমআই ইঞ্জিনিয়ারিং প্লাস’ দোকানে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাই অনিক বর্মন জানান, জীবন বর্মন পেশায় এসি মেকানিক ছিলেন। মঙ্গলবার সকালে তিনি নয়াপল্টনের ওই দোকানে এসি মেরামতের কাজ করছিলেন। এ সময় হঠাৎ এসির কম্প্রেসর (সিলিন্ডার) বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জীবনের গ্রামের বাড়ি গাইবান্ধা সদর থানার ভাটপাড়া গোপালপুর এলাকায়। তার বাবার নাম সচিন বর্মন। দুই ভাইয়ের মধ্যে জীবন ছিলেন ছোট। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

দীর্ঘ ৮ মাস পর ফের ইউরিয়া উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা

নয়াপল্টনে এসি মেরামতের সময় কম্প্রেসর বিস্ফোরণে মেকানিকের মৃত্যু

Update Time : 01:37:18 pm, Tuesday, 6 October 2026