আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
বজ্রসহ বৃষ্টি
৩৩°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

বিজেপিতে যোগ দিয়ে টিকিট পাওয়ায় কোয়েল মল্লিককে কল্যাণ ব্যানার্জির তীব্র কটাক্ষ

  • MIT ERP
  • Update Time : 01:22:00 pm, Tuesday, 6 October 2026
  • 12

বিজেপিতে যোগ দিয়ে টিকিট পাওয়ায় কোয়েল মল্লিককে কল্যাণ ব্যানার্জির তীব্র কটাক্ষ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। দলবদল করেই তিনি বিজেপির পক্ষ থেকে রাজ্যসভার টিকিট লাভ করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এবার কোয়েল মল্লিকের এই দলবদল নিয়ে তাকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন শ্রীরামপুরের বর্ষীয়ান তৃণমূল সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে।

অভিনেত্রীকে রাজনৈতিক ও ব্যক্তিগতভাবে তীব্র আক্রমণ করলেন এই তৃণমূল নেতা। তাঁর স্পষ্ট ভাষ্য, রূপালি পর্দায় কোয়েল নায়িকার চরিত্রে অভিনয় করলেও রাজনৈতিক ময়দানে তিনি একজন ‘ভিলেন’।

ইস্তফার পরপরই গেরুয়া শিবির থেকে কোয়েলের টিকিটপ্রাপ্তির ঘটনাকে সুযোগসন্ধানী রাজনীতি হিসেবে দেখছেন তৃণমূল নেতৃত্ব। কল্যাণ ব্যানার্জি বলেন, ‘সে-তো শুভেন্দু অধিকারীও আগে তৃণমূলে ছিল, তারা সবাই ভালো অভিনেত্রী। সকালবেলা নায়িকা, বিকেলবেলা ভিলেন।’

কোয়েলের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন মমতার বিধায়ক কুণাল ঘোষও। তাঁর মতে, ভোটের মুখে সুযোগ নিয়ে তৃণমূলের টিকিটে সাংসদ হওয়া এবং পরবর্তীতে সুযোগ বুঝে বিজেপির হাত ধরা পদ ও ক্ষমতার লোভে নেওয়া একটি সিদ্ধান্ত। তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষ এবং কোয়েলের অনুরাগীরা এমন পরিবর্তনকে কখনোই ইতিবাচকভাবে মেনে নেবে না।

কুণাল ঘোষ বলেন, ‘যখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন, তখন আপনার সাংসদ হওয়ার জন্য তৃণমূলকে খুব ভালো লাগত। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, সঙ্গে সঙ্গে আপনাকে বিজেপি-তে যেতে হলো। এই কারণেই প্রশ্ন ওঠে দিদিমণি এই সমস্ত জিনিসপত্রকে নিয়েছিলেন কেন? সদিচ্ছা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের রাজনীতিতে এনেছিলেন, জনপ্রতিনিধি করেছিলেন। তৃণমূলে সমাজের সব ক্ষেত্রের মানুষের প্রতিনিধিত্ব ছিল। মমতাদি সৌজন্য দেখিয়েছিলেন, আজ কয়েকজন বিশ্বাসঘাতক প্রমাণ করে দিয়েছেন এই সৌজন্য সবার জন্য নয়।’

এর আগে, বিজেপি থেকে রাজ্যসভার প্রার্থী মনোনীত হওয়া এবং দলবদলের কারণে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন কোয়েল। যদিও বিষয়টি নিয়ে বিজেপি নেতৃত্ব বা কোয়েল মল্লিকের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। তবে রাজ্যসভা ভোটের আগে টলিউড তারকার এমন দলবদল পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে যে অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে অসংগতি: ১১ বোর্ডের প্রায় ৮ হাজার শিক্ষককে জবাবদিহির আওতায় আনা হচ্ছে

বিজেপিতে যোগ দিয়ে টিকিট পাওয়ায় কোয়েল মল্লিককে কল্যাণ ব্যানার্জির তীব্র কটাক্ষ

Update Time : 01:22:00 pm, Tuesday, 6 October 2026