আজ মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৬°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৬%

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানি নারীদের সামরিক প্রশিক্ষণ

  • MIT ERP
  • Update Time : 08:23:42 am, Tuesday, 6 October 2026
  • 14

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানি নারীদের সামরিক প্রশিক্ষণ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ইরানে বেসামরিক নাগরিকদের যুদ্ধকালীন প্রস্তুতি চলছে। এর অংশ হিসেবে শত্রুর মোকাবিলায় যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে ইরানি নারীদের। তারা হাতে তুলে নিচ্ছেন অস্ত্র এবং নিচ্ছেন বিশেষ সামরিক প্রশিক্ষণ।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানের ইমাম হোসেইন স্কয়ারের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে চলছে প্রস্তুতি। যুদ্ধের জন্য ইরানি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন সামরিক কর্মকর্তারা। এখন বেসামরিক নাগরিকদের যুদ্ধের জন্য প্রস্তত করছেন ইরান।

শত্রুর মোকাবিলা ও যুদ্ধের ভয় কাটিয়ে উঠতে প্রশিক্ষণ নিচ্ছেন ৪৫ বছর বয়সী প্রযুক্তি প্রকৌশলী রাহেলে গাদিরি।

প্রযুক্তি প্রকৌশলী রাহেলে গাদিরি বলেন, ‘একেবারেই যে ভয় পাচ্ছি না, তা নয়। তবে আমাদের প্রস্তুত থাকতে হবে। শত্রুর হাত থেকে পরিবার, প্রতিবেশী ও দেশকে রক্ষা করার প্রশিক্ষণ নেয়া জরুরি। সেজন্যই অস্ত্রের ব্যবহার শিখে নিতে হচ্ছে। এতে মনোবলও বাড়ে।’

অর্থনৈতিক সংকট ও নিষেধাজ্ঞার চাপ থাকলেও পিছু হটবে না ইরান, এতটাই দৃঢ় তিনি।

রাহেলে গাদিরি বলেন, ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আবার হামলা করতে পারে। এবার আমাদের লক্ষ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পর্যন্ত ক্ষেপণাস্ত্রের পাল্লা পৌঁছানো। ইসরায়েলের ধ্বংস দেখতে চাই আমরা।’

তেহরানের হাফতে তির স্কয়ারে নতুন একটি প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে। স্থলপথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর হামলা মোকাবিলায় প্রশিক্ষণ দেয়া হচ্ছে এখানে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানি নারীদের সামরিক প্রশিক্ষণ

Update Time : 08:23:42 am, Tuesday, 6 October 2026