‘শিক্ষকদের পাশে থাকা : পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর’ প্রতিপাদ্য সামনে রেখে নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার দেশের বিভিন্ন স্থানে প্রশাসন ও শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদান তুলে ধরে তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। প্রতিনিধিদের পাঠানো খবর : পটুয়াখালী : দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষা কর্মকর্তা সুনীল কুমার, বিএনপি নেতা মতিউর রহমান দিপু, দেলোয়ার হোসেন। এতে সভাপতিত্ব করেন মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আব্দুল জব্বার হাওলাদার, বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ জামাল হোসেন। উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস, প্রধান শিক্ষক কামরুজ্জামান আশরাফ, প্রধান শিক্ষক বাবুর লস্কর, প্রধান শিক্ষক নাসিমা বেগম, প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার হ্যাপি প্রমুখ।
জয়পুরহাট : জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের মুজিবুর রহমান ঢালী মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেসমিন নাহার, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান প্রমুখ।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসক চত্বরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-এ-খুদা।
আরও বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, অধ্যক্ষ নুর বখত, জেলা জামায়াতের আমির প্রফেসর আজিজুর রহমান সরকার, প্রেসক্লাবের সভাপতি শফি খান, ইফার উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সুপারিনটেনডেন্ট মাওলানা নিজাম উদ্দিন, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, ওসি (তদন্ত) আব্দুর রহিম প্রমুখ।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র‍্যালি শেষে ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সহকারী কমিশনার এসএম আব্দুর রউফ শিবলু, মীর্জা শহিদুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার আনিসুর রহমান, প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা।
বগুড়া : বগুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও গুণী শিক্ষক সম্মানা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি আব্দুল হাই, অধ্যক্ষ সাইদুজ্জামান, অধ্যক্ষ মাহবুব আলম, অবসরপ্রাপ্ত শিক্ষক একেএম ফজলুর রহমান, শিক্ষক সমিতির সহসভাপতি আবু বক্কর, মহানগর শিক্ষক নেতা লুৎফর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী। শেষে গুণী শিক্ষক-শিক্ষিকাদের হাতে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। পাবনা : পাবনায় শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামীম।
সভায় বিশেষ অতিথি ছিলেন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু, বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। গৌরনদী (বরিশাল) : আলোচনা সভা ও অবসরপ্রাপ্ত শিক্ষক এবং প্রয়াত শিক্ষকদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার আয়োজনে সোমবার এ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ এসএম আব্দুর রবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য আলহাজ আবুল হোসেন মিয়া।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, গভর্নিং বডির সভাপতি শাহ আলম কবিরাজ, বার্থী ডিগ্রি কলেজ গভর্নিং বডির সদস্য এসএম জানে আলম, সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিম সিকদার, অবসরপ্রাপ্ত অফিস সহকারী আব্দুস ছালাম প্রমুখ। কোটচাঁদপুর (ঝিনাইদহ) : র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও শামীম হোসাইন খান।
বিশেষ অতিথি ছিলেন জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, সেক্রেটারি শাহাবুদ্দিন খান, পৌর আমির মাওলানা আব্দুল কাইয়ুম, বিএনপির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, এনসিপি নেতা হৃদয় আহম্মেদ, শিক্ষা কর্মকর্তা নেচার উদ্দিন, প্রধান শিক্ষক মফিজুর রহমান ও মেজাম্মেল হক। দুপচাঁচিয়া (বগুড়া) : উপজেলা মডেল মসজিদ চত্বরে ইউএনও শাহরুখ খানের সভাপতিত্বে ও শাহ মো. মাহামুদুন নবীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মহিত তালুকদার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন ওসি তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম, অধ্যক্ষ ইউসুফ আলী। শৈলকুপা (ঝিনাইদহ) : র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সোমবার ইউএনও মাহফুজুর রহমানের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালি বের হয়।
র‍্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও এলাকার প্রবীণ শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিরা। কোটালীপাড়া (গোপালগঞ্জ) : শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সভায় বক্তব্য দেন ইউএনও সাইফ উল আরেফীন, উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মহাসীন, প্রভাষক আব্দুস সোবাহান, প্রধান শিক্ষক হাসান নাসিরউদ্দিন ও রুহুল আমিন।
মাদারগঞ্জ (জামালপুর) : মাদারগঞ্জে র‍্যালি শেষে অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও সেভ দ্য চিলড্রেন সহযোগিতায় ইউএনও সুমন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিক্ষা অফিসার খলিলুর রহমান।
উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার শফিকুল হায়দার, কো-অর্ডিনেটর আবু জোহা, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রকিব লিটন ও সাধারণ সম্পাদক আবু সায়েম, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোত্তালিব সেলিম, মাধ্যমিক স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ মিষ্টার বিএসসি প্রমুখ। ভেড়ামারা (কুষ্টিয়া) : র‌্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আমিরুল আরাফাত। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার গাজী আশিক বাহার, প্রাথমিক শিক্ষা অফিসার তপন কুমার দেবনাথ, বিএনপির সদস্যসচিব শাহাজান আলী, পৌর সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু। রোকনুজ্জামানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন প্রধান শিক্ষক আব্দুল জব্বার, মাওলানা রবিউল ইসলাম, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান শামীম, প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম, বিএনপি নেতা মোস্তাক আহমেদ মিন্টু প্রমুখ।
কালাই (জয়পুরহাট) : কালাইয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনছুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোর্শেদা আখতার বানু, অধ্যক্ষ নাজিম উদ্দীন, অধ্যক্ষ রেজাউল করিম, অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহীম হোসেন ফকির, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল।
আলফাডাঙ্গা (ফরিদপুর) : বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও জোবায়ের হাবিবের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার লস্কর, প্রভাষক মোরাদ হোসেন তালুকদার, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মনিরুজ্জামান মাসুদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শিক্ষক সমিতির সভাপতি মোস্তাক হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ও প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শমসের উদ্দীন টিটো।
নাগরপুর (টাঙ্গাইল) : র‍্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার ও গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় অনলাইনে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
ইউএনও লিখন বণিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র সহসভাপতি আহাম্মদ আলী রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, অধ্যক্ষ আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরশেদ আলী ও প্রধান শিক্ষক হাফিজা মমতাজ।





















