আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৯°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

খুলনায় ছেলের হত্যার এক মাস ২০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

  • MIT ERP
  • Update Time : 10:05:34 pm, Monday, 5 October 2026
  • 13

খুলনায় ছেলের হত্যার এক মাস ২০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামে ছেলে জয় ঢালী হত্যার এক মাস ২০ দিনের মাথায় তার বাবা আক্তার ঢালীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুর্জনীমহল শহীদের মোড়সংলগ্ন ঢালী বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত বৃদ্ধ আক্তার ঢালীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর আগে গত ১৫ আগস্ট রাত সোয়া ৯টার দিকে একই এলাকার দুর্জনীমহল শহীদের মোড়ে আক্তার ঢালীর ছেলে জয় ঢালীকে (২৭) হত্যা করা হয়। একদল যুবক চায়ের দোকানের সামনে প্রথমে তার পায়ে আঘাত করে। পরে গলা কেটে এবং কুপিয়ে তাকে হত্যা করা হয়। জয় ঢালীর হত্যাকাণ্ডের পর তার মা নাসিমা বেগম বাদী হয়ে রূপসা থানায় মামলা করেন। ছেলের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই এক মাস ২০ দিনের মাথায় আক্তার ঢালীও হত্যার শিকার হওয়ায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রূপসা থানা-পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

জয়পুরহাটের পাঁচবিবিতে কৃষকের বাড়ি থেকে ৭৬ বস্তা অবৈধ সার জব্দ

খুলনায় ছেলের হত্যার এক মাস ২০ দিনের মাথায় বাবাকেও গুলি করে হত্যা

Update Time : 10:05:34 pm, Monday, 5 October 2026