আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৭°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করল মন্ত্রিসভা

  • MIT ERP
  • Update Time : 10:46:30 pm, Monday, 5 October 2026
  • 36

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করল মন্ত্রিসভা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর সাধারণ ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার ৫ অক্টোবর মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। এ দিন ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালিত হবে। অন্যদিকে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে সরকারি ছুটির তারিখও পুনর্নির্ধারণ করেছে মন্ত্রিসভা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। তবে ১৭ অক্টোবর অফিস খোলা থাকবে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বড় পর্দায় অভিষেক হচ্ছে নিশো-মেহজাবীন জুটির

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করল মন্ত্রিসভা

Update Time : 10:46:30 pm, Monday, 5 October 2026