আজ বুধবার, ৭ অক্টোবর ২০২৬
২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
২৮°C
সর্বোচ্চ: ৩৪°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৬৯%

জীবনসঙ্গী বেছে নেওয়ার শর্ত জানালেন কেয়া পায়েল

  • MIT ERP
  • Update Time : 11:30:44 pm, Tuesday, 6 October 2026
  • 13

জীবনসঙ্গী বেছে নেওয়ার শর্ত জানালেন কেয়া পায়েল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

তারকাদের ব্যক্তিজীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে প্রিয় অভিনেতা-অভিনেত্রী কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন, বিয়ে নিয়ে তাদের ভাবনা কী-এসব জানতে সবসময়ই আগ্রহী থাকেন অনুরাগীরা।

এবার নিজের বিয়ে ও জীবনসঙ্গী বাছাই নিয়ে খোলামেলা কথা বলেছেন অভিনেত্রী কেয়া পায়েল। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে চিত্রনায়ক আরিফিন শুভ ও কেয়া পায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিয়ে আলোচনায় আসেন। তাদের এমন পোস্ট দেখে অনেকেই ধারণা করেছিলেন, গোপনে হয়তো বিয়ে করেছেন এই জুটি। তবে পরে জানা যায়, এটি বাস্তব জীবনের কোনো ঘোষণা নয়, বরং পর্দার গল্পেরই ইঙ্গিত।

সম্প্রতি রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরের সিভিক অডিটোরিয়ামে ‘হ্যাপিলি ম্যারিড’ ওয়েব ফিল্মের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিয়ে নিয়ে নিজের ভাবনার কথা জানান কেয়া পায়েল। অভিনেত্রীর কাছে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস ও পারস্পরিক সম্মান। জীবনসঙ্গী বাছাইয়ের সময় কোনো নির্দিষ্ট জেলা বা পরিচয় নয়, মানুষ হিসেবে সেই ব্যক্তি কেমন-সেটিকেই গুরুত্ব দিতে চান তিনি।

কেয়া পায়েল বলেন, ‘সম্পর্কে সবচেয়ে বড় দরকার হলো বিশ্বাস, দুইজন মানুষের মধ্যে সম্মান। জেলা দেখে বিয়ে করবো না, মানুষ দেখে বিয়ে করবো। বিয়ে নিয়ে এত কিছু ভাবি না, শুধু এটাই ভাবি যে একজন মানুষকে চাই, যাকে নিয়ে সারাটা জীবন একসঙ্গে থাকতে পারি। ’ অর্থাৎ জীবনসঙ্গীর ক্ষেত্রে তার কাছে বাহ্যিক পরিচয় বা কোনো নির্দিষ্ট এলাকার পরিচয়ের চেয়ে বিশ্বাসযোগ্যতা, পারস্পরিক সম্মান এবং একসঙ্গে দীর্ঘ পথ চলার মানসিকতাই বেশি গুরুত্বপূর্ণ।

এদিকে কেয়া পায়েল ও আরিফিন শুভ অভিনীত ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অধীনে নির্মিত ওয়েব ফিল্মটি ছবিয়াল সহ-প্রযোজিত এবং চরকি প্রযোজিত। জাহিদ প্রীতম পরিচালিত চরকি অরিজিনাল সিনেমাটি আগামী ৭ অক্টোবর রাত ১২টায়, অর্থাৎ ৮ অক্টোবর মুক্তি পাবে। মুক্তির আগে ‘হ্যাপিলি ম্যারিড’ নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি কেয়া পায়েলের বিয়ে নিয়ে খোলামেলা বক্তব্যও ভক্তদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি করেছে।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

নোয়াখালীর সেনবাগে নতুন কূপে গ্যাসের সন্ধান, দৈনিক মিলবে ৭ মিলিয়ন ঘনফুট

জীবনসঙ্গী বেছে নেওয়ার শর্ত জানালেন কেয়া পায়েল

Update Time : 11:30:44 pm, Tuesday, 6 October 2026