আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতায় বিতরণ করা হলো ৭৭০টি চিঠি

  • MIT ERP
  • Update Time : 05:24:13 pm, Monday, 5 October 2026
  • 11

চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতায় বিতরণ করা হলো ৭৭০টি চিঠি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া ইউনিয়নে মাদক প্রতিরোধে সর্বস্তরের স্টেকহোল্ডারদের মাঝে সচেতনতামূলক বিশেষ চিঠি বিতরণ করা হয়েছে। মাদক বিরোধী কমিটির পক্ষে মানবাধিকার ও সমাজকর্মী মোহাম্মদ আল আমিন রাসেলের উদ্যোগে এই ব্যতিক্রমী কার্যক্রম গ্রহণ করা হয়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে শুক্রবার পর্যন্ত চলা চিওড়া কাজীর বাজারে সচেতনতামূলক চিঠি বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির মজুমদার খবির। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাজী সাইদুল হক রিপন, সাবেক ছাত্রনেতা ও দুবাই প্রবাসী জহিরুল কাইয়ুম ভুঁইয়া শাহীন, ব্যবসায়ী আবদুস সাত্তার এবং সাংবাদিক মো. এমদাদ উল্যাহসহ এলাকাটির কিশোর ও যুবসমাজের প্রতিনিধিরা।

উদ্বোধনকালে মানবাধিকার ও সমাজকর্মী মোহাম্মদ আল আমিন রাসেল বলেন, মাদক বর্তমানে সমাজের সকল স্তরে ছড়িয়ে পড়েছে। এই ভয়াবহ ব্যাধি থেকে পরিত্রাণ পেতে হলে সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই আমরা চিওড়া ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের দ্বারে দ্বারে এই বার্তা পৌঁছে দিচ্ছি।

তিনি আরও জানান, ইউনিয়নের ৭টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদরাসা, ১টি আলিম মাদরাসা, ১টি ফাযিল মাদরাসা, ১টি সরকারি ডিগ্রি কলেজ ও ১৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকমণ্ডলী, সকল মসজিদের ইমাম-খতিব এবং এনজিও কর্মকর্তাদের হাতে এই সচেতনতামূলক ৭৭০টি চিঠি তুলে দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবার যেন তাদের সন্তান ও প্রতিবেশীদের মাদক থেকে দূরে রাখতে ভূমিকা রাখতে পারে, সেটিই এই চিঠির মূল উদ্দেশ্য।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে যুব ও কিশোর সমাজের প্রতিনিধিরা চিওড়া কাজীর বাজার ও ধোড়করা বাজারের ব্যবসায়ীদের হাতে এই চিঠি পৌঁছে দেন। আয়োজকরা জানান, নির্ধারিত সূচি অনুযায়ী বৃহস্পতিবার ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং শুক্রবার প্রতিটি গ্রামের মসজিদের ইমাম ও খতিবদের মাঝে চিঠি বিতরণ সম্পন্ন হবে। মাদকমুক্ত সমাজ গঠনে এমন ব্যতিক্রমী ও উদ্ভাবনী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সচেতন মহল।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

চট্টগ্রাম বন্দরের প্রধান ফটকে বন্দর রক্ষা কমিটির অবস্থান কর্মসূচি

চৌদ্দগ্রামে মাদকবিরোধী সচেতনতায় বিতরণ করা হলো ৭৭০টি চিঠি

Update Time : 05:24:13 pm, Monday, 5 October 2026