আজ রবিবার, ৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
পরিষ্কার আকাশ
৩১°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৮°C
বৃষ্টির সম্ভাবনা: ৮০%

পাবনায় ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ, সুপারের মোটরসাইকেলে আগুন

  • MIT ERP
  • Update Time : 08:48:19 pm, Sunday, 4 October 2026
  • 11

পাবনায় ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ, সুপারের মোটরসাইকেলে আগুন

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার আতাইকুলায় একটি দাখিল মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় মাদ্রাসার সুপারের একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (৪ অক্টোবর) দুপুরে আতাইকুলা কাছারপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। স্থানীয় ও মাদ্রাসা সংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, ওই মাদ্রাসার শিক্ষক নাজমুল হক রিচার্ডের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। এ বিষয়ে শিক্ষার্থীরা একাধিকবার মাদ্রাসার সুপার হুজজাতুল্লাহর কাছে অভিযোগ করলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাদ্রাসা প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীদের একটি অংশ মাদ্রাসার সুপারের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আতাইকুলা থানার ওসি মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক ও মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিলবিলাস আব্দুর রশীদ সরদার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মাহফুজুর রহমান সবুজ

পাবনায় ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে বিক্ষোভ, সুপারের মোটরসাইকেলে আগুন

Update Time : 08:48:19 pm, Sunday, 4 October 2026