আজ সোমবার, ৫ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানি ১৪৪৮
ঢাকা
আংশিক মেঘলা
৩২°C
সর্বোচ্চ: ৩৫°C
সর্বনিম্ন: ২৭°C
বৃষ্টির সম্ভাবনা: ৮৪%

নড়াইলে ভর্তুকি মূল্যে সার, ডিজেল ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মিছিল ও স্মারকলিপি

  • MIT ERP
  • Update Time : 01:26:48 pm, Sunday, 4 October 2026
  • 16

নড়াইলে ভর্তুকি মূল্যে সার, ডিজেল ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মিছিল ও স্মারকলিপি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নড়াইলে চলতি আমন ও আসন্ন বোরো মৌসুমে কৃষি সংকট নিরসনে ভর্তুকি মূল্যে পর্যাপ্ত সার, ডিজেল সরবরাহ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে একই দাবিতে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

রোববার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল জেলা পরিষদ চত্বর থেকে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে সমাবেশ করেন তারা। সমাবেশ শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি নড়াইল জেলা শাখার নেতারা। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি নড়াইল জেলা সভাপতি আহম্মেদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিতোষ বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নড়াইল সদর উপজেলা কৃষক সংগ্রাম সমিতির সহসভাপতি মো. মজিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি আশুতোষ বিশ্বাস, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাজান কবির। এ সময় বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

About Author Information

MIT ERP

Popular Post

বিলাতি ধনেপাতা চাষ করে বদলে গেছে কৃষক মোহাম্মদ আলীর ভাগ্য

নড়াইলে ভর্তুকি মূল্যে সার, ডিজেল ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মিছিল ও স্মারকলিপি

Update Time : 01:26:48 pm, Sunday, 4 October 2026